Contents সূরা আ'রাফ ২৩৩ পক্ষান্তরে মু'মিনগণের অবস্থা ইহার বিপরীত । তাহারা সুখের সময় আল্লাহ্র শোকর আদায় করে ও দুঃখের সময় সবর ইখতিয়ার করে। ফলে তাহাদের উভয় অবস্থাই কল্যাণের হয়। সহীহ্দ্বয়ে বর্ণিত হাদীসে আছে : মু’মিনদের জন্যে বিস্ময়কর ব্যাপার হইল এই যে, আল্লাহ্ তা'আলা তাহাদের জন্য যে অবস্থারই ফায়সালা করেন তাহাতেই তাহারা লাভবান । যদি তাহারা দুঃখে পড়ে তাহা হইলে তাহারা সবর করে । উহা তাহাদের জন্য কল্যাণদায়ক হয়। পক্ষান্তরে যদি তাহারা সুখ-স্বাচ্ছন্্য লাভ করে তাহা হইলে তাহারা শোকর করে। উহাও তাহাদের জন্য কল্যাণকর হয়। মোটকথা মু'মিন সুখ কি দুঃখ উভয় পরীক্ষায় উত্তীর্ণ ও লাভবান হয়। তাই হাদীসে আছে: মু'মিন যে কোন পরীক্ষায় সর্বদাই পাপমুক্ত হয়। পক্ষান্তরে মুনাফিক হইল গাধার মত ৷ উহার মালিক কিসের সহিত উহাকে সংযুক্ত করিল আর কি বোঝা দিয়া তাহাকে পাঠাইল তাহার কোনই খবর নাই । এই জন্যই তাহাদের পরিণাম সম্পর্কে আল্লাহ্ বলেন : ১১৮০4১১ ৯১ 453% :44550 অৰ্থাৎ তাহাদের গুদ্ধত্যের পরিণতিতে তাহাদিগকে এরূপ অকস্মাৎ পাকড়াও করিলাম যে, তাহারা বুঝিতেই পারে নাই ৷ হাদীসে আছে : মু’মিনের আকণম্মিক মৃত্যু হইল রহমতের আর কাফিরের আকস্মিক মৃত্যু হইল আক্ষেপের । PET LALA A.-' O34 LE CEES NBG ET EB Of ETS (0) OGHIGBE Uy AES BIDS FI 3 rt O O34 25 GEL KIT ASIN USD OA C501 (AV) O ORS 02S Bb CLAN EIN OG ORT OI OA) OO ANI Ae CALs 15% 31 (AN ৯৬. যদি সেই সকল জনপদের অধিবাসীবৃন্দ ঈমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত তবে তাহাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্ুুক্ত করিতাম, কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিল; সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাহাদিগকে শাস্তি দিয়াছি। ৯৭. তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে, আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রামন্ন? ৯৮. অথবা জনপদের অধিবাসীবৃন্দ কি ভয় রাখে না যে, আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বাহ্নে যখন তাহারা থাকিবে ক্রীড়ারত? ৯৯. তাহারা আল্লাহ্র কৌশলের ভয় রাখে না? এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহ্র পরিকল্পনা হইতে নিরাপদ বোধ করেনা। ইবনে কাছীর ৪র্থ _ ৩০
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।