Contents ২২৪ তাফসীরে ইব্ন কাছীর লূত (আ) হইলেন ইবরাহীম (আ)-এর ভ্রাতুষ্পুত্র আমরের দৌহিত্র ও হারনের পুত্র । তিনি. ইব্রাহীম (আ)-এর সময় ঈমান আনিয়া তাহার সহিত সিরিয়ায় যান এবং আল্লাহ্ তা'আলা তাহাকে সদূম ও উহার পার্শ্ববর্তী এলাকার লোকদিগকে হিদায়েত করার জন্যে প্রেরণ করেন। কারণ, তাহারা এমন একটি জঘন্য পাপ উদ্ভাবন ও অনুসরণ করিতেছিল যাহা ইতিপূর্বে কোন বনী আদম কিংবা অন্য কোন জীব উহা করে নাই । তাহা হইল নারী ছাড়িয়া পুরুষের দ্বারা কামনা চরিতার্থ করা৷ সদূমবাসীর আগে কোন মানব সন্তান ইহা পসন্দ ও অনুসরণ “তো দূরের কথা, ইহা চিন্তাও করে নাই । আল্লাহ্র লানত হউক তাহাদের উপর । ৮0) ৮ ০১1১০ ৪ 15০ ৬ আয়াতাংশের ব্যাখ্যায় আমর ইব্ন দীনার বলেন : লূত (আ)-এর সম্পৃদায়ের আগে এই কুকর্মের কোথাও কোন উল্লেখ বা আলোচনা পর্যন্ত ছিল না। দামেশ্ক জামে মসজিদের প্রতিষ্ঠাতা উমাইয়া খলীফা ওয়ালীদ ইব্ন আবদুল মালিক বলেন : আল্লাহ্ তা'আলা যদি আমাদিগকে লূত (আ)-এর সম্প্রদায়ের এই কুকীর্তি সম্পর্কে অবহিত না করিতেন তাহা হইলে আমরা চিন্তাও করিতে পারিতাম না যে, যৌনতৃপ্তি চরিতার্থের জন্য নারী ছাড়িয়া পুরুষকেও ব্যবহার করা যায়। তাই লূত (আ) তাহার সম্প্রদায়কে বলিলেন : তোমরা কি এমন এক কুকর্ম করিয়া চলিবে যাহা সৃষ্টি জগতের কেহই কখনও করে নাই? তোমরা অবশ্যই নারীর বদলে কাম-চরিতার্থের জন্য পুরুষের কাছে যাইতেছ। অর্থাৎ তোমরা নারীর প্রয়োজন পুরুষ দিয়া মিটাইতেছ। অথচ আল্লাহ্ তা'আলা এই কাজের জন্য নারী ভিন্ন কোন পুরুষ সৃষ্টি করেন নাই । ইহা তোমাদের সীমালংঘন ও মূর্খতা । কারণ, তোমরা অপাত্রে তোমাদের যৌনশক্তির অপব্যবহার করিতেছ। তাই তিনি ইহার পর বলেন : এই দেখ, আমার কন্যাগণ । তোমাদের যাহা করিবার তাহা ইহাদের সহিতই সম্ভব হইতে পারে। এই কথা দ্বারা তিনি তাহাদের স্ত্রীগণের দিকে ইংগিত করিয়াছেন। তাহারা আপত্তি করিয়া বলে যে, তাহারা তাহাদের প্রতি আকর্ষণ হারাইয়া ফেলিয়াছে। তাই তাহারা জবাবে বলিল : তুমি অবশ্যই জান, তোমার কন্যাদের উপর আমাদের কোন অধিকার নাই বা আগ্রহ নাই এবং ইহাও জান যে, আমরা কি চাহিতেছি। আমরা তো চাহিতেছি তোমার মেহমানগণকে । তাফসীরকারগণ বলেন : তাহাদের পুরুষরা যেভাবে বেপরোয়া হইয়া একে অপরের মুখাপেক্ষী হইত, তেমনি তাহাদের নারীরাও নারীদের বেপরোয়া ব্যবহারে বাধ্য ছিল। EB OERM BE HI LB OK GELS Un) 39% LL BH A 226 O02 ৮২. উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ইহাদিগকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর, ইহারা তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চাহে। তাফসীর : আলোচ্য আয়াতে বলা হইয়াছে, লৃত (আ)-এর আহ্বানের জবাবে তাহারা কিছু না বলিয়া তাহাকে ও তাহার সঙ্গীগণকে দেশ হইতে বহিষ্কারের আহ্বান জানাইল। আল্লাহ্
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।