তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Conte সূরা আ'রাফ ২২১ অর্থাৎ উহারা বলিল, তোমরা শপথ গ্রহণ কর আল্লাহ্র নামে ‘আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবারবর্গকে অবশ্যই আক্রমণ করিব । অতঃপর তাহার অভিভাবককে অবশ্যই বলিব : তাহার সপরিবারে নিহত হওয়ার ব্যাপারে আমরা প্রত্যাশা করি নাই । আমরা নিশ্চয় সত্যবাদী । উহারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করিলাম, কিন্তু তাহারা বুঝিতে পারে নাই । অতএব দেখ তাহাদের চক্রান্তের কী পরিণতি হইয়াছে। আমি অবশ্যই তাহাদিগকে ও তাহাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি (২৭ : ৪৯-৫১) । যখন তাহারা উক্ত ষড়যন্ত্রের পৃথে অগ্রসর হইল এবং রাত্রি কালে আল্লাহ্র নবীকে হামলা করিতে উদ্যত হইল, তখনই আল্লাহ্‌ পাক তাহাদের জন্য প্রস্তর বর্ষণের ব্যবস্থা করিলেন। বৃহস্পতিবার এক ভয়াবহ সকালের সম্মুখীন হইল । সালিহ্‌ (আ)-এর সতর্কতা স্মরণে তাহাদের মুখ ফ্যাকাশে হইল ৷ শুক্রবার দিন যেন তাহাদের মৃত্যুর ঘণ্টা বাজিল এবং তাহাদের চেহারা নেশাগ্রস্তের মত হইল । শনিবার তাহাদের চেহারা কৃষ্ণবৰ্ণ হইল । শনিবার সকালে তাহারা আল্লাহ্র চুড়ান্ত প্রতিশোধ ও গযবের শিকার হইল । আল্লাহ্‌ পাক আমাদিগকে উহা হইতে রক্ষা করুন। তাহারা জানিতেও সুযোগ পাইল না যে, কিভাবে তাহাদিগকে কি করা হইল আর ' কোথা হইতে এই আযাব উপস্থিত হইল । একই সংগে প্ৰচণ্ড খরতাপ, প্রস্তর চূর্ণের গগনবিদারী গর্জন ও মুহুমুহু বিজলির চমকের ভিতর দিয়া একই মুহূর্তে তাহাদের প্রাণবায়ুগুলি উধাও হইল ও তাহারা মুখ থুবড়াইয়া পড়িয়া রহিল। ৮০4৬ ৯০/১০5 (>) অৰ্থাৎ তাহাদের প্রাণহীন দেহ পড়িয়া রহিল । তাহাদের ছোট, বড় নর-নারী কেহই বাচিল না শুধু কালবা বিনতে সলক নাম্নী এক দাসী কিছুক্ষণ বাঁচিল। তাহাকে জাৱীআ নামেও ডাকা হইত । সে ঘোর কাফির ও সালিহ্‌ (আ)-এর চরম শত্রু ছিল। যখন সে আযাবের বিভীষিকা দেখিল, তাহার পা জড়াইয়া গেল । তথাপি সে কোনমতে উঠিয়া ক্ষিপ্ৰ গতিতে জীবন নিয়া পালাইল এবং পার্শ্ববর্তী এলাকায় গিয়া নিজ সম্পৃদায়ের বিপর্যয়ের খবর পৌঁছাইল। অতঃপর তাহাদের নিকট পানি পান করিতে চাহিলে তাহারা পানি দিল । উহা পান করিয়াই সে মৃত্যুর মুখে ঢলিয়া পড়িল। তাফসীর শাস্ত্রবিদগণ বলেন : সালিহ্‌ (আ) ও তাহার অনুসারিগণ ছাড়া সামূদ সম্প্রদায়ের এক ব্যক্তিও ধ্বংস হইতে রেহাই পায় নাই । তবে আবূ রিগাল নামক এক ব্যক্তি গযব চলার সময় হারমে অবস্থান করিতেছিল। তাই তখন সে নিরাপদ ছিল । তারপর যখন সে একদিন হারমের বাহিরে আসিল, অমনি পাথর বৃষ্টি আসিয়া তাহাকেও ধ্বংস করিল । ইতিপূর্বে জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) বর্ণিত হাদীসে ইহা উল্লেখ করা হইয়াছে তাফসীরকারগণ বলেন : আবূ রিগালের পুত্র সাকীফের গোত্রই হইল তায়েফের বনু সাকীফ সম্পৃদায় । মুআম্মার (র) হইতে আবদুর রায্যাক (র) বলেন : আমাকে ইসমাঈল ইব্‌ন উমাইয়া এই খবর শুনান যে, নবী করীম (সা) আবূ রিগালের কবরের পাশ দিয়া অতিক্রমকালে বলেন : তোমরা কি জান ইহা কে? তাহারা বলিল, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন। তিনি বলিলেন : এই লোকই সামূদ গোত্রের আবূ রিগাল। হারমে থাকায় বাচিয়া যায়। হারম হইতে

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।