তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন‘আম ২৩ হাদীসটির অবশিষ্ট অংশ খুবই দীর্ঘ । এই আয়াতের তাফসীরে হাফিজ আবূ বকর ইব্ন মারদুবিয়া এই হাদীসটি জাফর ইব্‌ন আওন, ইয়ালী ইব্‌ন উবাইদ ও আবদুল্লাহ্‌ ইব্‌ন মূসা (র) প্রমুখ বর্ণনাকারীগণ মাসউদী হইতে বর্ণনা করিয়াছেন। হাদীসটি অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে । উহা ইব্‌ন জারীর (র) ... ... আবু যার (রা) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে বলা হইয়াছে : আবু যার (রা)-কে সম্বোধন করিয়া মহানবী (সা) বলেন, হে আবু যার ! তুমি কি মানব ও জিন শয়তানের অনিষ্ট হইতে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করিয়াছ? আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল (সা) ! মানুষের মধ্যেও কি শয়তান হয় ? রাসূলুল্লাহ (সা) উত্তর করিলেন, হ্যা, হইয়া থাকে। এই হাদীসটি আরও এক সনদে বর্ণিত হইয়াছে। তাহা এই : ইব্‌ন আবু হাতিম (র) ... bb OL Yo MUD hi রাসুলুল্লাহ (সা) আবু যার (রা)-কে বলিলেন, হে আবূ যার! তুমি কি জিন শয়তান ও মানব শয়তান হইতে আশ্রয় চাহিয়াছ? আবূ যার বলিলেন-_হে আল্লাহ্‌র রাসূল! মানুষও কি শয়তান হয় ? রাসুলুল্লাহ (সা) উত্তর করিলেন, হ্যা । উল্লেখিত সনদসমূহ এবং সমুদয় বিবরণ দ্বারা বর্ণনাটি অধিকমাত্রায় শক্তিশালী ও সন্দেহাতীতভাবে বিশুদ্ধ হওয়া প্রমাণিত হয় । ইব্‌ন জারীর (র) বিভিন্ন বর্ণনাকারীর সূত্রে 0 ০ ০ 2 আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন : মানুষের মধ্যে কোন শয়তান নাই । কিন্তু জিন শয়তানেরা মানুষ শয়তানের কাছে এবং মানব শয়তানেরা জিন শয়তানের নিকট আদেশ পাঠাইয়া থাকে। Lt JUSS 2 a এই আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র) বলেন : হারিস (র) ইকরামা (র) হইতে বর্ণনা করেন__শয়তান মানুষও হয় এবং জিনও হয় । সুতরাং মানুষ শয়তান জিন শয়তানের সাথে যোগযোগ রাখে ও পরস্পর মিলে মানবকে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা ও চমকপ্রদ কথার দ্বারা প্ররোচিত করে। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় সুদ্দী (র) ইকরামা (র) হইতে আসবাত (র)-এর সূত্রে বলিয়াছেন-“মানুষ শয়তান হইল তাহারা যাহারা মানুষকে পথভ্রষ্ট করে এবং জিন শয়তান উহারা যাহারা জিনদিগকে পথভ্রষ্ট করে। ইহারা পরস্পর মিলিত হইয়া প্রত্যেকে নিজ নিজ সাথীকে বলে, আমি আমার সাথীকে এই পথে এই ভাবে প্রবঞ্চনা দিয়া পথভ্রষ্ট করিয়াছি। সুতরাং EN RTT TT AT গুনাহ্র কাজ শিক্ষা দেয়। ইহা দ্বারা ইবন জারীর (র) এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন যে, ইকরামা ও সুদ্দী (র)-এর মতে মানব শয়তান দ্বারা সেই জিন শয়তানকে বুঝান হইয়াছে, যাহারা মানুষকে পথভ্রষ্ট করে। মানুষ শয়তান হওয়ার অর্থ বুঝান হয় নাই । ইকরামা (র)-এর ব্যাখ্যা দ্বারা ইহাই যে প্রতিভাত CE UT ROT RT RT | ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহৃহাকের সূত্রে ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, তিনি বলেন : জিনের মধ্যেও যেমন শয়তান রহিয়াছে যাহারা জিনদিগকে পথভ্রষ্ট করে, তেমনি

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।