তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৮ তাফসীরে ইব্‌ন কাছীর তাহা সত্য । কারণ, সালিহ্‌ (আ)-এর সম্পৃদায় তাহার নিকট তাহার নবী হওয়ার সত্যতা সম্পর্কে প্রমাণ চাহিয়াছিল। প্রথমে তাহারা দাবী করিল, তাহাদের স্বচক্ষে হিজর এলাকার এক প্রান্তে অবস্থিত কাতিবা নামক স্থানের পাথরটিতে দৈবাৎ কিছু ঘটাইবে । তাহারা দাবী করিল, উহা হইতে একটি গর্ভবতী যুবতী উটনী যেন বাহির হয় এবং উহা যেন দুগ্ধ দান করে। সালিহ্‌ (আ) তাহাদের এই দাবীর উপর কঠিন শপথ ও প্রতিশ্রুতি গ্রহণ করিলেন যে, আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই দাবী পূরণ করিলে তাহারা ঈমান আনিবে ও তাহাকে মানিয়া চলিবে । অতঃপর তিনি নামাযে দাড়াইয়া আল্লাহ্র নিকট প্রার্থনা করিলেন। সংগে সংগে সেই নিশ্ছিদ্র প্রস্তরটি নড়িয়া উঠিল এবং উহা ফাটিয়া একটি উটনী বাহির হইয়া আসিল । উহা গর্ভবতী ও দুগ্ধবতী ছিল। অৰ্থাৎ তাহাদের চাহিদা মতেই সব হইল । ফলে তাৎক্ষণিকভাবে সামূদ জতির নেতা জুন্দা ইবৃন আমর ও তাহার সহিত যাহারা সেখানে উপস্থিত ছিল ঈমান আনিল অন্যান্য সম্তরান্ত ব্যক্তিবর্গও ঈমান আনার অভিলাষী হইল । অতঃপর তাহাদের প্রতিমাসমূহের পুরোহিত জুআব ইব্‌ন আমর ইব্‌ন লবীদ ও হুবাব তাহাদিগকে বিরত রাখিল। রাবাব ইব্‌ন সা‘আর ইব্ন যুলমআসও এই ব্যাপারে সক্রিয় ছিল । জুন্দা ইবন আমর এর চাচাত ভাই ছিলেন শিহাব ইবৃন খলীফা ইব্ন মুহাল্লাহ্‌ ইবনে লবীদ ইবৃন হিরাস। তিনি সামূদ জাতির সর্বাপেক্ষা সম্মানিত ও সম্রান্ত নেতা ছিলেন। তিনি ইসলাম গ্রহণে ইচ্ছুক ছিলেন। কিন্তু তাহাকে পুরোহিতরা বাধা দেওয়ায় তিনি বিরত হইলেন । তখন তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের একজন অর্থাৎ মুহাওয়াশ ইব্‌ন আসমাতা ইব্ন দুমায়েল এ চরণগুলি পাঠ করেন : Les ls dll * dl ies SN, Lele Le BS 1S hj Ulisse lbs *# ly Ls dre Lleida Jl ASSN অর্থাৎ আমর গোত্রের বিরাট দলটি দলপতি শিহাবের সাথে নবীর দীন গ্রহণে অগ্রসর হইয়াছিল । শিহাব ছিল সমগ্র সামূদ সম্প্রদায়ের অতি প্রিয় নেতা । সে দীনের আহ্বানে সাড়া দিতে ইচ্ছুক ছিল বটে, যদি দিত! এখন অবশ্য আমাদের প্রিয় হইল সালিহ্‌ । জুআব প্রমুখ তাহাদের অনুগতদের প্রতি সুবিচার করে নাই । হিজরবাসীর জন্য ইহা বিরাট ক্ষতির যে, তাহারা সত্যের আলো পাইয়াও লাঞ্চিত জীবনে ফিরিয়া গেল । উল্রীয় উপস্থিতি ও উহার প্রতিপালন পরিচর্যা তাহাদের মধ্যে কিছুকাল চলিয়াছিল। তাহাদের কূপ হইতে উহা একদিন পানি পান করিত ও একদিন তাহাদিগকে পান করিতে দিত এবং একদিন তাহারা পানির বদলে উহার দুধ পান করিত । দুধে ওলান এরূপ পরিপূর্ণ থাকিত যে, তাহারা ইচ্ছামতে পেট পুরিয়া পান করিত ও পাত্রপূর্ণ করিয়া নিত । আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন : Len SABE Ls Tv Pro অর্থাৎ উহাদিগকে জানাইয়া দাও যে, উহাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে (৫৪ : ২৮) ।

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।