Contents ২১৬ তাফসীরে ইবন কাছীর ৭8. স্মরণ কর, ‘আদ জাতির পর তিনি তোমাদিগকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন। তিনি তোমাদিগকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ। সুতরাং আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। ৭৫. তাহার সম্পরদায়ের দাম্ভিক প্রদানেরা তাহাদের সম্পৃদায়ের ঈমানদার যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহাদিগকে বলিল, তোমরা কি জান যে, সালিহ্ আল্লাহ্ কর্তৃক প্রেরিত? তাহারা বলিল, তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী । ৭৬. দাম্ভিকেরা বলিল, তোমরা যাহা বিশ্বাস কর আমরা তাহা প্রত্যাখ্যান করি । ৭৭. অতঃপর তাহারা সেই উক্্রী বধ করে ও আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, ‘হে সালিহ্! তুমি রাসূল হইলে আমাদিগকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন কর। ৭৮. অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাহাদের প্রভাত হইল নিজগৃহে মুখ থুবড়ানো অবস্থায় । তাফসীর ঃ তাফসীরকার ও কুষ্ঠিনামা বিশারদগণ বলেন : সামূদ হইল আসির ইব্ন ইরাম ইব্ন সাম ইব্ন নূহ্ (আ)-এর পুত্র । সে জুদাইস ইব্ন আসিরের ভাই । এই সমস্ত হইল আরবের আরিবার গোত্রসমূহ। তুমুস গোত্রও তাহাদের অন্যতম । তাহারা সবাই ইবরাহীম (আ)-এর পূর্ববর্তী সম্প্রদায় । ‘আদ সম্পৃদায়ের পর সামূদ সম্পৃদায়ের অভ্যুদয় ঘটে । তাহাদের নিবাস ছিল হিজায ও সিরিয়ার মধ্যবর্তী ওয়াদীউল কুরা ও তৎসংলগ্ন এলাকা । রাসূলুল্লাহ্ (সা) একবার তাহাদের এলাকা ও বিরান বাস্তুভিটা অতিক্রম করেন। তিনি নবম হিজরীতে তাবুক যাবার পথে উহা করেন। ' ইমাম আহমদ (র) ... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : “রাসূল (সা) যখন লোকজন সহকারে তাবুক গমন করেন, তখন সামূদদের বিরান এলাকা সন্নিহিত হিজরে অবতরণ করেন। অতঃপর সামূদ যেই কূপ হইতে পানি পান করিত লোকজন সেই কৃপ হইতে পানি পান করিল ও পাত্র পূর্ণ করিয়া লইল ৷ ফলে তাহারা যেন নেশাগ্রস্ত ও অবসন্ন হইয়া পড়িল । তখন নবী করীম (সা) নির্দেশ দিলেন-_পাত্রের পানি ঢালিয়া ফেল ও আতস্তাবলের উটগুলিকে আহার করাইয়া নাও। অতঃপর তিনি সেখান হইতে রওয়ানা হইয়া সেই কূপে আসিলেন যেখানে তাহাদের উট পানি পান করিত। এবং তিনি সঙ্গীগণকে সেখানকার সম্প্রদায়ের সহিত মেলামেশা করিতে নিষেধ করেন। কারণ, তাহারা ছিল শাস্তিপ্রাপ্ত সম্প্রদায় ৷ তিনি বলেন : “আমি ভয় করি, তাহাদের যাহা ঘটিয়াছিল তোমাদেরও তাহা ঘটিতে পারে। তাই তাহাদের সহিত মিশিও না।” ইমাম আহমদ (র) ... আবদুল্লাহ্ ইব্ন উমর (র) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) হিজর নামক স্থানে অবস্থানকালে বলেন : “তোমরা ক্রন্দনরত অবস্থায় ছাড়া এই শাস্তিপ্রাপ্ত সম্পৃদায়ের সহিত মিলিও না । যদি তোমরা ক্রন্দনোমুখ না হইতে পার, তাহা হইলে তাহাদের সহিত সানন্দ মেলামেশায় তোমরাও শাস্তিপ্রাপ্ত হইতে পার ।” এই হাদীসের মূল সূত্র সহীহ্দ্বয় হইতে অন্যভাবে সংগ্রহ করা হইয়াছে। ইমাম আহমদের অপর একটি বর্ণনা রহিয়াছে। যেমন :
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।