Contents ২১২ তাফসীরে ইবৃন কাছীর আমালিক ইব্ন লাওজ ইব্ন সাম ইবৃন নূহ্ । তাহারাই তাহাদের নেতৃত্ব ও শাসন ক্ষমতার অধিকারী ছিল। তাহাদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন মুআবিয়া ইব্ন বকর । তাহার মাতা ছিল ‘আদ গোত্রের । তাহার নাম ছিল জুলহাজা বিনতে আল-খুবায়রী । ইব্ন ইসহাক (র) বলেন : ‘আদ গোত্র অবশেষে প্রায় সত্তরজনের একটি প্রতিনিধিদল হারাম শরীফে পাঠাইল ইস্তিসকা বা বৃষ্টির জন্যে কান্না কাটির উদ্দেশ্যে । তাহারা মন্ধায় মু‘আবিয়া ইব্ন বকরের নিকট গেল এবং সেখানে একমাস অবস্থান করিল । তাহারা সেখানে শরাব পান ও গান-বাজনায় মত্ত থাকিত। এইভাবে প্রায় একমাস অতিক্রম হওয়া সত্ত্বেও যখন তাহারা বিদায় হওয়ার উদ্যোগ নিল না, তখন দীর্ঘ সাহচার্যের মায়া ও চক্ষু লজ্জার কারণে তিনি তাহাদিগকে সরাসরি বিদায়ের কথা বলিতে পারিতেছিলেন না । তখন তিনি তাহাদের জন্য কবিতা রচনা করিয়া গায়কদের গানের মাধ্যমে উদ্দেশ্য সিদ্ধির জন্যে সচেষ্ট হইলেন । উহা এই: Lee Lh + LS SLs FL NI LIS osmY lla * BL CIN, Sled * 1255 0s wal bl Ell OO Lats SU IS, Lisi * Les sl ll LDDs SS li il i UE . LN ix Y, * LES Es SS তিনি বলেন : এই কবিতার পংক্তিগুলি শুনিয়া অভাগারা সতর্ক হইল এবং কেন তাহারা এখানে আসিয়াছে তাহা স্মরণ হইল । তখন তাহারা কা'বা ঘরে গিয়ে তাহাদের সম্পদায়ের জন্য প্রার্থনা জানাইল । তাহাদের দলপতি কীল ইব্ন উন্য যখন প্রার্থনা শেষ করিল, তখন আল্লাহ্ তাহাদের জন্য তিন ধরনের মেঘ পাঠাইলেন সাদা, কালো ও লাল । অতঃপর আকাশ হইতে এক ঘোষক ঘোষণা করিলেন--তুমি উহা হইতে তোমাদের সম্পৃদায়ের জন্যে একটি পসন্দ কর। তখন সে বলিল : আমি উহা হইতে কালো মেঘ পসন্দ করিলাম। কারণ, উহাতে বৃষ্টি থাকে। তখন ঘোষক ঘোষণা করিলেন তুমি জ্বলন্ত স্ফুলিঙ্গ ছাই গ্রহণ করিয়াছ। উহার বর্ষণের ফলে ‘আদ জাতির ও তাদের সন্তান সম্ততির কেহই বাচিয়া থাকিবে না। তবে আমি যেক্ষেত্রে উহা নিৰ্বাপিত করিব সেখানের লোক বাচিয়া যাইবে । শুধু বনু আল ওধীয়া রক্ষা পাইবে। তিনি বলেন : বনু ওযীয়া ‘আদ সম্পদায়ের একটি শাখা যাহারা মক্কায় বসবাস করিত । তাই তাহাদের সম্পৃদায়ের ভাগ্যে যাহা ঘটিল তাহা হইতে তাহারা বাচিয়া গেল । তিনি বলেন : ইহারাই পরবর্তী স্তরের ‘আদ সম্প্রদায় । অতঃপর তিনি বলেন : কীল ইব্ন উনযের পসন্দ মুতাবিক ‘আদ সম্প্রদায়ের জন্য কালো মেঘ পাঠানো হইল । উহাতে লুক্কায়িত ছিল ‘আদ সম্পৃদায়ের জন্য আল্লাহ্র গযব । যখন উহা
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।