Contents সুরা আ'রাফ ২১১ উক্ত সম্প্রদায়কে দেখিতে, উহারা সেখানে লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের মত । অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি”? (৬৯ : ৭-৮)। অর্থাৎ যখন তাহারা নাফরমানীর ক্ষেত্রে সীমালংঘন করিল, তখন তাহাদিগকে প্রচণ্ড ঝঞ্রাবায়ু দ্বারা ধ্বংস করা হইল । তাহাদের এক একজনকে প্রচণ্ড হাওয়া উড়াইয়া নিয়া মাটিতে মাথা উপড় করিয়া আছড়াইয়া মারিয়াছে। তাই বলা হইয়াছে : তাহারা লুটাইয়া পড়িয়াছে বিক্ষিপ্ত খর্জুর কাণ্ডের মত । মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : তাহারা ইয়ামানের ওমান ও হাযরামাউতের মধ্যবর্তী স্থানে বসবাস করিত । তাহারা পৃথিবীতে দম্ভভরে বিচরণ করিত, দেশবাসীর উপর উৎপীড়ন ও নির্যাতন চালাইত ৷ কারণ, আল্লাহ্ তা'আলা তাহাদিগকে দৈহিক দুর্জয় শক্তির অধিকারী করিয়াছিলেন। পরস্তু তাহারা আল্লাহ্কে ছাড়িয়া প্রতিমা পূজায় প্রবৃত্ত হইয়াছিল। তাই আল্লাহ্ পাক তাহাদের নিকট হুদ (আ)-কে পাঠাইলেন। তিনি তাহাদের উত্তম ও ভারসাম্যপূর্ণ গোত্রের লোক ছিলেন এবং দৈহিক গঠন ও সৌন্দর্য বিচারেও উত্তম ছিলেন। তিনি তাহাদিগকে এক আল্লাহ্র ইবাদত করিতে ও তাহার সহিত কাহাকেও শরীক না করিতে আহ্বান জানাইলেন এবং মানুষকে নির্যাতন করিতে নিষেধ করিলেন । তাহারা উহা অস্বীকার করিল এবং তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল । পরস্তু তাহারা দম্ভভরে বলিল : আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে ? তাহাদের কিছু লোক অতি গোপনে ঈমান আনিল । অতঃপর যখন ‘আদ সম্প্রদায়ের বাড়াবাড়ি, নাফরমানী ও নির্যাতন সীমালংঘন করিল এবং প্রতিটি উঁচু স্থানে নিষ্ফল মার্বেলের স্ৃতিস্ত্ভ গড়িল, তখন হুদ (আ) তাহাদিগকে বলিলেন : ils ils 30, AS Eas bn hi Ll oo Fe br - Sxbl Dl LEG ls অর্থাৎ তোমরা কি প্রতিটি উচ্চস্থানে নিরর্থক স্রৃতিস্ত্ নির্মাণ করিতেছ? আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে । তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমার আনুগত্য কর (২৬ : ১২৮-১৩১) । jes LoS Uy Be EES Uo Ub Hy CnC LAG Lf তাহারা বলিল, হে হৃদ! তুমি আমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল নিয়া আস নাই এবং তোমার কথায় আমরা আমাদের প্রভুদিগকে বর্জন করিব না ও তোমার উপর ঈমান আনিব না। (১১: ৫৩)। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : যখন তাহারা এইভাবে ঈমানকে অস্বীকার করিল ও কুফরীর উপর দৃঢ় হইল, একাদিক্ৰমে তিন বৎসর তাহাদের দেশে বৃষ্টি রন্ধ থাকিল । তখন তাহারা নিদারুণ দুঃখকষ্টে পড়িল । দেশবাসী এই দুঃখকষ্টে অতিষ্ট হইয়া উহা হইতে পরিত্রাণের জন্য আল্লাহ্র কাছে কান্নাকাটি শুরু করিল ৷ তাহারা সেই যুগের পবিত্র স্থানসমূহে ও নিজ নিজ গৃহের নির্ধারিত স্থানে এইসব করিতেছিল। সেই যুগে আমালিকরা খুব খ্যাতি লাভ করিয়াছিল । তাহাদের বংশ তালিকা এই :
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।