তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ 686
📝 Text 📖 PDF

Contents চড তাফসীরে ইবনে কাছীর ওয়ারাকা ইব্‌ন নাওফিল মহানবী (সা )-কে বলিয়াছেন : হে মুহাম্মদ ! তুমি যাহা কিছু নিয়া আসিয়াছ তদ্রুপ দায়িত্‌ নিয়া যেসব নবা রাসূল নিজ উন্মতের নিকট আসিয়াছিল, তাহাদের সহিতও শত্ৰুতা পোষণ করা হইয়াছে । =, ell ee আয়াতাংশটি আরবী ব্যাকরণ অনুযায্ী বদলের স্থানে সমাসীন । তখন ইহার মুবাদ্দাল মিনহু হইতেছে (,,_£ শব্দটি ৷ সুতরাং ইহার অর্থ দাড়ায় উহাদের শত্রু হইল মানব ও জিন শয়তান প্রত্যেক জাতির শয়তান হইল উহারাই যাহাদের দুষ্টামীর কোন উপমা ও নজীর নাই । এইসব রাসূলদিগের সাথে সেইসব দুষ্ট দুরাচার শয়তান ছাড়া কাহারাই বা শত্ৰুতা করিতে পারে ? ইহাদের উপর আল্লাহ্রই লা'নত ও অভিশাপ পতিত হউক । উক্ত আয়াতের ব্যাখ্যায় কাতাদা (র) হইতে পর্যায়ক্রমে মুআম্মার ও আবদুর রাষ্যাক হাদীস বর্ণনা করিয়াছে। উহাতে বলা হইয়াছে, জিনের মধ্যেও শয়তান রহিয়াছে এবং মানুষের মধ্যেও রহিয়াছে । ইহারা একে অপরের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে। কাতাদা (র) আরও বলেন : আমি জানিতে পারিয়াছি যে, আবূ যার (রা) একদিন নামায পড়িতেছিলেন। তখন নবী করীম (সা) আবু যার (রা)-কে বলিলেন, হে আবু যার! মানব শয়তান ও জিন শয়তানের প্রবঞ্চনা হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা কর । আনু যার (রা) জিজ্ঞাস করিলেন, হে আল্লাহ্‌র নবী ! মানুষের মধ্যেও কি শয়তান হইতে পারে? মহানবী (সা) উত্তর দিলেন : হ্যা, হ ইয়া থাকে । এই হাদীসটি অ আবু যার (রা) ও কাতাদ! (র)-এর মধ্যভাগে বিচ্ছিন্ন সনদে বর্ণিত । অবশ) হাদীসটি অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে । বনু বর্ণনাকারীর সূত্রে জ্রাবৃ যার (রা) হইতে ইবন জারীর বর্ণনা করিয়াছেন। আবু যার (রা) বলেন : আমি একদা মহানবী (সা)-এর নিকট একটি মজলিসে উপস্থিত ছিলাম । মজলিসটি দার্ঘ সময় ছিল । মহানবী (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, হে আবূ যার ! তুমি কি নামায পড়িয়াছ ? আমি বলিলাম--না, হে আল্লাহ্র নবী ! আমি নামায পড়ি নাই । মহানবী (সা) বলিলেন : ওঠ, দুই রাকাআত নামায পড় । আমি উঠিয়া গিয়া নামায পড়িলাম, অতঃপর মহানবী (সা)-এর নিকটে বসিলাম। মহানবী (সা) বলিলেন, হে আবু যার ! তুমি কি মানৃষ ও জিন শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করিয়াছ ? আমি বলিলাম--হে আল্লাহ্র রাসুল ! আমি আশ্রয় প্রার্থনা করি নাই । মানুষের মধ্যেও কি শয়তান হইতে পারে ? মহানবী (সা) উত্তর দিলেন, হ্যা, “মানুষ শয়তান জিন শয়তানের তুলনায় অধিক দুষ্টপরায়ণ।" এই বর্ণনাটিও বিচ্ছিন্ন সনদে বর্ণিত হইয়াছে । তবে এই বর্ণনাটি এমনিভাবে অবিচ্ছিন্ন সনদেও বর্ণিত রহিয়াছে। যেমন ইমাম আহমদ (র) ... ... আবু যার (রা) হইতে বর্ণনা করেন : মহানবী (সা) মসজিদে Les আমি তাহার নিকট আসিয়া বসিলাম । মহানবী (সা) আমাকে বলিলেন, হে আবু ! তুমি কি নামায পড়িয়াছ ? আমি বলিলাম--না, নামায পড়ি নাই । মহানবী (সা) ELS ad । আমি উঠিয়া নামায পড়িলাম ৷ অতঃপর তীহার কাছে আবার বসিলে মহানবী (সা) বলিলেন, হে আবু যার! মানব ও জিন শয়তান হইতে আশ্রয় প্রার্থনা কর । আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল ! মানুষের মধ্যেও কি শয়তান হয় ? মহানবী (সা) বলিলেন, হ্যা হইয়া থাকে ।

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.