Contents ২০৪ তাফসীরে ইব্ন কাছীর হত্যা করা হইয়াছে বটে । ইয়াধীদ আর রাক্কাশী বলেন--নুহ (আ)-এর জীবন বড়ই বেদনাক্লিষ্ট বিলাপমুখর ছিল বলিয়া তাহার নাম নূহ্ হইয়াছে। আদম (আ) হইতে নূহ (আ) পর্যন্ত দশ যুগ অতিক্রান্ত হইয়াছে। এই সকল যুগের মানুষ ইসলামের উপরই ছিল। ইব্ন আব্বাস (রা)-সহ কয়েকজন তাফসীরকার বলেন : পৌত্তলিকতা শুরু হয় এইভাবে যে, কিছু সম্পৃদায় তাহাদের পুণ্যবান পূর্বসুরিদের নামে মসজিদ প্রতিষ্ঠা করিয়া উহাতে তাহাদের চিত্র অংকন করিত । উদ্দেশ্য ছিল যে, পরবর্তাঁরা যেন তাহাদের অবস্থা ও ইবাদত বন্দেগী সম্পর্কে অবহিত থাকে এবং তাহাদের অনুকরণ করিতে পারে। তারপর দীর্ঘ পরিক্রমায় সেই ছবিগুলিকে মূর্তিতে পরিণত করা হয়। এভাবে তাহারা কালের এক পর্যায়ে এসে সেই মূর্তিগুলোর পূজা অচনা শুরু করিল । এবং সেই সব নেককার পূর্বপুরুষের নামে মূর্তিগুলির নামকরণ করা হইল । যথা ওয়াদ্দুন, সূয়া, ইয়াগুছ, ইয়াউক, নাসর ইত্যাদি । যখন পৌত্তলিকতা এইভাবে গভীরে পৌঁছিল এবং মানুষের মনের গহনে শিকড় গাড়িল তখন উহার মূলোৎপাটনের জন্য আল্লাহ্ তা'আলা তাহার দয়া ও অনুগ্রহ স্বরূপ তাহার রাসূল নূহ্ (আ)-কে প্রেরণ করেন একমাত্র লা শরীক আল্লাহ্র ইবাদতের পয়গাম দিয়ে ৷ তাই তিনি আসিয়া আহ্বান জানান : - phe pp Pls SE UE peal 2 SSCA “হে আমার জাতি! একমাত্র আল্লাহ্র ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নাই । আমি তোমাদের উপর মহা বিপদের শাস্তির আশংকা করিতেছি” (৭: ৫৯)। অর্থাৎ কিয়ামতের দিন যখন তোমরা মুশরিক অবস্থায় আল্লাহ্র সমীপে হাযির হইবে তখন অবশ্যই তোমরা কঠিন শান্তি ভোগ করিবে। 2 02 MIU অর্থাৎ তাহাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলিবে। SUS YY ৬! অর্থাৎ তোমার এই আহ্বান অবশ্যই বিভ্রান্তিপূর্ণ । কারণ, তুমি বাপ-দাদার এতকালের পৌত্তলিক ধর্ম বর্জন করিতে বলিতেছ। ঠিক এইভাবেই পাপীর! নেককারগণকে বিভ্রান্ত মনে করে। যেমন অন্যত্র আল্লাহ্ বলেন : SACS Sh UIC A 3, অর্থাৎ যখন তাহারা ঈমানদারগণকে দেখিত, বলিত, এই লোকগুলি অবশ্যই পথহারা হইয়াছে (৮৩ : ৩২) । অন্যত্র তিনি বলেন : AS JCC 5 ll CELLS Eth 1 ll J; . ml iC Gs “আর কাফিররা মু'মিনগণ সম্পর্কে বলে, যদি উহা ভালই হইত তাহা হইলে তাহারা ইহার দিকে আমাদের অগ্রগামী হইত না; উহারা ইহা দ্বারা পরিচালিত নহে, তাই বলে, ইহাতো প্রাচীন মিথ্যা কাহিনী (৪৬ : ১১) এখানে আল্লাহ্ বলেন : ONO SY WE a UE অর্থাৎ আমি বিভ্রান্ত নহি: বরং সকল কিছুর প্রতিপালক প্রভুর প্রেরিত পুরু্ষ ।
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।