তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০২ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ আমি তাহার জন্য বদন আনত করিলাম যাহার জন্য আনত মেঘপুঞ্জ সুনির্মল বারি বহন করে। আর আমি তাহার জন্য বদন আনত করিলাম যাহার জন্য আনত থাকিয়া পৃথিবী ভারী পাথরের বিশাল বোঝা বহন করে। Aditi অর্থাৎ মৃত ভূখণ্ডকে শস্য উৎপাদনের জন্য সজীব করি। যেমন অন্যত্র তিনি বলেন : BE EN SEN অর্থাৎ তাহাদের জন্যে অন্যতম নিদর্শন হইল, মৃত ভূখণ্ড; আমি উহা জীবিত করি (৩৬ : ৩৩) ৷ তাই তিনি এখানে বলেন : SINE WS AMIE i ss EU অর্থাৎ যেভাবে আমি মৃত পৃথিবী জীবিত করি, তেমনি আমি মৃতকেও কবরে জীবিত করিব। যেভাবে মাটির নীচের বীজ অংকুরিত হয়, ঠিক তেমনি কবরের মানুষ পুনরুথিত হইবে৷ কিয়ামতের পর আল্লাহ্‌ পাক চল্লিশ দিন এক নাগাড়ে পৃথিবীতে বারি বর্ষণ করিবেন। ফলে মানুষের লাশগুলো কবর হইতে বীজের মতই অংকুরিত হইবে। কুরআনে এই তাৎপর্য বনহুভাবে উপস্থাপন করা হইয়াছে। তাই এখানে আল্লাহ্‌ বলেন : Te TCE RE! aS SUSU Er ২) ১196, অৰ্থাৎ উত্তম ও উৰ্বরভূমি দ্রুত চমৎকার অংকুরোদগম ঘটায় । যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন : 5 ৬ 57, অর্থাৎ উহা সুন্দর অংকুরোদগম ঘটাইয়াছে। [55% 0,১৩১ ৩০১ ৩১1, অৰ্থাৎ যাহা নিকৃষ্টভূমি তাহাতে গাছপালা জন্মাইতে বহু কষ্ট সাধনা প্রয়োজন । মুজাহিদ (র) ও অন্যরা বলেন : উহা হইল পতিত জমি । ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) এই আয়াতের ব্যাখ্যা প্রসংঙ্গে বলেন : ইহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা মু'মিন ও কাফিরের পার্থক্য তুলিয়া ধরিয়াছেন। ইমাম বুখারী (র) ... আবূ মূসা হইতে বর্ণনা করেন : রাসূল (সা) বলিয়াছেন : আল্লাহ্‌ তা'আলা ইল্ম ও হিদায়েতসহ আমাকে যে পাঠাইয়াছেন উহার উপমা এই যে, ভূখণ্ডে প্রচুর বারিপাত ঘটায় উহা সজীব ও উর্বর হইল । ফলে উহাতে প্রচুর ঘাস ও গুল্ম জন্ম নিল । উহার কিছু অংশ তো লবণাক্ত ও পতিত ছিল । উহাতে পানি সংরক্ষণ করিয়া এলাকাবাসী মানুষ উহা পান করিল, ভূমি সতেজ করিল, উহাতে চাষাবাদ ও শস্যোৎপাদন করিল । কিন্তু অপর একদল মানুষ সেই পানি ধারণ ও সংরক্ষণ করিল না । ফলে তাহাদের ভূখণ্ডে তৃণলতা জন্মিল না। এই দলের প্রথম দল হইল আল্লাহ্‌ দীনের ফকীহ্‌ ও আলিমগণ । তাহারা আমার আনীত ইল্ম ও হিদায়েত দ্বারা উপকৃত হইল । পক্ষান্তরে দ্বিতীয় দল উহার দিকে মাথা তুলিয়া দেখিল না এবং আমার আনীত হিদায়েত গ্রহণ করিল না, ফলে পতিত রহিল। আবু উসামা হাম্মাদ ইব্‌ন উসামার সূত্রে নাসাঈ এবং মুসলিমও উহা বর্ণনা করেন।

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।