তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ১৯৯ মূলত এই ধরনের নেক বান্দাকে আল্লাহ্‌ স্বরণ করেন এবং তাহাদের আমল কবূল করিবেন । তাই আল্লাহ্‌ বলেন : ৩5:1৬, 4১৬ %/ অৰ্থাৎ যখন সে তাহার প্রভুকে সংগোপনে ডাকিল । ইব্‌ন জুরাইজ (র) বলেন : আল্লাহ্‌ তা'আলা তাহাকে হাঁক ডাক দিয়া চীৎকার করিয়া ডাকা অপসন্দ করেন এবং তিনি কাকুতি-মিনতি করিয়া গোপনে ডাকার জন্যে নির্দেশ দেন। অতঃপর তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা খুরাসানীর সূত্রে বর্ণনা করেন : ২২১১০০৩ 3 {| অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা প্ৰাৰ্থনা কিংবা অন্য কোন ক্ষেত্রে সীমালংঘনকারিগণকে পসন্দ করেন না। ২১১০০ 3 4 -এর ব্যাখ্যা প্রসংগে আবূ মিজলায (র) বলেন : নবীদের মর্যাদা প্রার্থনা করিওনা। যিয়াদ ইব্‌ন মিখরাক হইতে যথাক্রমে শু‘বা, আবদুর রহমান ইব্‌ন মাহদী ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, তিনি বলেন : সা'দের অন্যতম মুক্তদাস হইতে আবূ নুআমাকে বলিতে শুনিয়াছি যে, সা‘দ (রা) তাহার পুত্রকে এইরূপ প্রার্থনা করিতে শুনিলেন- আয় আল্লাহ্‌ ! আমি তোমার কাছে জান্নাত ও উহার নিয়ামতরাজি ও মখমলের বিছানাসহ অন্যান্য সুখ-সুবিধাসমূহ চাহিতেছি। আয় আল্লাহ্‌! আমি জাহান্নাম এবং উহার শিকলগুলি ও বেড়ী হইতে তোমার নিকটে আশ্রয় চাহিতেছি। তখন সা‘দ (রা) তাহার পুত্রকে বলিলেন-_তুমি আল্লাহ্র নিকট অনেক ভাল জিনিস চাহিয়াছ এবং অনেক খারাপ জিনিস হইতে তাহার নিকট পানাহ্‌ চাহিয়াছ। আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, ‘শীঘ্রই এমন একদল আসিবে যাহারা দু'আর ক্ষেত্রে বাড়াবাড়ি করিবে অথবা উষূ ও দু‘আর ক্ষেত্রে বাড়াবাড়ি করিবে । অতঃপর তিনি পাঠ করেন : ৬০5535, 6,5১1 (তোমার প্রভুকে সবিনয়ে ডাক) আর তোমার জন্য উত্তম দু'আ হইল : dl obs lp Lisl cs Js or lols EL AL ss! + 3 J 0 “আয় আল্লাহ্‌ ! আমি তোমার নিকট জান্নাত লাভ ও উহা লাভে সহায়ক কথা ও কাজের তাওফীক চাই । আয় আল্লাহ্‌! আমি তোমার কাছে জাহান্নাম ও উহার সংশ্লিষ্ট কথা ও কাজ হইতে পানাহ চাই ৷” সা‘দের মুক্তদাস হইতে আবু দাউদ (র)-ও উহা বর্ণনা করেন । আল্লাহই ভাল জানেন । ইমাম আহমদ (র) ... আবূ নুআমা হইতে বর্ণনা করেন যে, আবূ নুআমা (র) বলেন : আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফ্‌ফাল (রা) তাহার পুত্রকে এই প্রার্থনা করিতে শুনেন : আয় আল্লাহ্‌! আমি জান্নাতী হইলে জার্বাতের ডান দিকের সব চাইতে সাদা সৌধটি চাই । তখন তিনি বলিলেন-_বৎস! আল্লাহ্র কাছে শুধু জান্নাত চাও আর জাহান্নাম হইতে পরিত্রাণ চাও । কারণ, আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে ‘এমন এক দল হইবে যাহারা প্রার্থনা ও পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়াবাবাড়ি করিবে ।' আবায়াতা ... কায়েস ইব্‌ন উবায়দা আল-হানাফী আল-বাসরী ওরফে আবূ নুআমা হইতে অনুরূপ বর্ণনা করেন । আফ্ফান (র) হইতে আবূ বক্র ইব্‌ন শায়বার সূত্রে ইব্‌ন মাজাও উহা

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।