Contents ১৯৬ তাফসীরে ইব্ন কাছীর সৃষ্টি করেন, সোমবারে গাছপালা সৃষ্টি করেন, মঙ্গলবারে অপ্রিয় বস্তু সৃষ্টি করেন, বুধবারে আলো সৃষ্টি করেন, বৃহস্পতিবারে জীব-জানোয়ার সৃষ্টি করেন এবং শুক্রবার আসরের পর আদম (আ)-কে সৃষ্টি করেন । এই শেষ সৃষ্টিটি তিনি সপ্তাহের শেষ দিনের শেষ ঘণ্টায় দিন ও রাত্রির প্রাঙ্কালে সৃষ্টি করেন। মুসলিম ইবৃন হাজ্জাজ (র)-ও তাহার সহীহ্ সংকলনে হাদীসটি উদ্ধৃত করেন। নাসাঈও ইহা বর্ণনা করেন বিভিন্ন সূত্রে । হাজ্জাজ ইবন মুহাম্মদ আল-আওয়ার (র) ইব্ন জুরায়েজের সূত্রে বর্ণনা করেন। এই হাদীসে পূর্ণ সপ্ত দিবস পাওয়া যায়। অথচ আল্লাহ্ পাক ছয় দিন বলিয়াছেন, তাই ইমাম বুখারী ও অন্যান্য কয়েকজন হাদীসের হাফিজ এই হাদীস সম্পর্কে প্রশ্ন তুলিয়াছেন। আমাদের মতে হাদীসটি আবু হুরায়রা (রা) কাব আহবার হইতে বর্ণনা করিয়াছেন। ইহা মারফ্ হাদীস নহে । আল্লাহ্ই ভাল জানেন। ৮ এ ৩৮৫! ০ এই আয়াতের ব্যাখ্যা লইয়া মানুষের ভিতর প্রচুর মতভেদ দেখ দিয়াছে। এখানে তাহা সবিস্তারে আলোচনা সম্ভব নহে। এই স্থানটিতে আমরা সলফে সালেহীনদের মাযহাব অনুসরণ করিব । তাহারা হইলেন ইমাম মালিক, আওযাঈ, সাওরী, লাইস ইব্ন সা'দ, শাফিঈ, আহমদ ও ইসহাক ইবৃন রাহবিয়া প্রমুখ পূর্বসূরি মুসলিম ইমামবৃন্দ । তাহাদের মাযহাব হইল আরশের উপর আল্লাহ্ তা‘আলার সমাসীন হওয়া ইহার আকৃতি, উপমা ও শূন্যতা যাহা মানুষের খেয়ালে আসিতে পারে তাহা হইতে মুক্ত ও পবিত্র । আল্লাহ্ যেমন কোন সৃষ্টির সহিত তুলনীয় নহেন, তেমনি কোন সৃষ্টিও তাহার তুল্য নহে । কারণ তিনি বলেন : real al Oh fat eS অর্থাৎ তিনি শ্রোতা ও স্রষ্টা বটে, কিন্তু তাহা কাহারও সহিত তুলনীয় নহে (৪২ : ১১)। তাই শায়খুল বুখারী নুআইম ইব্ন হাম্মাদ খুযাঈসহ বিভিন্ন ইমাম যাহা বলিয়াছেন ব্যাপারটি তাহাই । অৰ্থাৎ যে ব্যক্তি আল্লাহ্র আকৃতি বা তাহার কোন সৃষ্টির তুলনা করে সে কাফির । যদি কেহ্ তাহার নিজস্ব বিশেষ গুণের ব্যাপার নিয়া বিতর্ক তোলে সে কাফির । এমন কি তাহার বৈশিষ্ট্যের সহিত তাহার কোন রাসূলের বৈশিষ্ট্যও তুলনীয় নহে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্ পাকের জন্য তাহাই প্রমাণ করে যাহা তাহার সুস্পষ্ট বাণী ও বিশুদ্ধ হাদীসে বিদ্যমান এবং যাহা তাহার অসীম অস্তিত্বের জন্যে শোভনীয় ও উপযোগী কেবল সেই লোকই হিদায়েতের অনুসরণ করে। ১,401 % অৰ্থাৎ একটির আলোকে অপরটির অন্ধকার ও একটির অন্ধকারে অপরটির আলো বিদূরীত হয় এবং একটি অপরটিকে পালাক্রমে দত অনুসরণ করে। তিলমাত্র বিলম্ব ঘটে না একের আগমন ও অপরের নির্গমনে। যেমন আল্লাহ্ বলেন : Ws. id 2 als Le BEE INE ELS YN ATS OA le > Ys US AB, . dl pal pa SAS ES YH IL PYG LN sl
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।