Contents সুরা আ'রাফ ১৮৭ তাহারা জান্নাতে যাইবে । তখন তাহাদের সমুজ্জ্বল গ্রীবাদেশ দেখিয়া সকলেই চিনিবে যে, তাহারা ক্ষমাপ্রাপ্ত আ'রাফবাসী । তাই তাহাদিগকে সবাই আখ্যা দিবে ‘মিসকীন জান্নাতী । ইব্ন আবূ হাতিমও (র) জারীর (র) হইতে এবং সুফইয়ান সাওরী (র) মুজাহিদ (র) ও আবদুল্লাহ্ ইব্ন হারিস (রা) হইতে বর্ণনা করেন । তবে ইহা আবদুল্লাহ্ ইব্ন হারিসের বক্তব্য মনে করাই সঠিক । আল্লাহ্ই ভাল জানেন মুজাহিদ ও যাহ্হাক হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে । সাঈদ ইব্ন দাউদ (র) আমর ইব্ন জারীর হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূল (সা)-কে আ'রাফবাসী সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেন- তাহারা বান্দাকুলের শেষভাগে রায়প্রাপ্ত দল। রাব্বুল আলামীন সকলের বিচার শেষ করিয়া তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিবেন- তোমরা তো সেই দল যাহাদের পুণ্য তাহাদিগকে জাহান্নাম হইতে বাচাইয়াছে, কিন্তু জান্নাতে প্রবেশ করিতে পার নাই । অতএব তোমরা আমার মুক্তিপ্রাপ্ত দল । সুতরাং জান্নাতের যেখানে ইচ্ছা মুক্তভাবে বিচরণ কর । হাদীসটি হাসান মুরসাল। একদল বলেন : তাহারা ব্যভিচারের সন্তান । এই বক্তব্যটি কুরতুবী বর্ণনা করেন । ইব্ন আসাকির (র) ... আনাস ইব্ন মালিক (রা) নবী করীম (সা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন: নবী করীম (সা) বলিয়াছেন, জিন জাতির মু'মিনরাও সাওয়াব ও শাস্তিপ্রাপ্ত হইবে। অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, তাহাদের সাওয়াব প্রাপ্ত মু’মিনরা কোথায় থাকিবে? তিনি বলিলেন : তাহারা আ'রাফে থাকিবে । তাহারা উন্মাতে মুহাম্মদীর সংগে জান্নাতে ঠাই পাইবে না । অতঃপর আমরা প্রশ্ব করিলাম আ‘রাফ কি? তিনি বলিলেন : জান্নাতের দেয়াল ঘেরা একটি নিদিষ্ট এলাকা ৷ উহাতে ঝরনা প্রবাহমান । উহাতে বৃক্ষ, গুলি ও ফলফলাদি জন্মে। বায়হাকী (র) ... ওয়ালিদ ইব্ন মূসা হইতে উহা বর্ণনা করেন । সুফিয়ান সাওরী (র) ... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : নেককার, ফকীহ ও আলিমগণ আ'‘রাফাবাসী হইবেন । ইব্ন জারীর (র) ... আবূ মুজলায হইতে বলেন : আ'রাফবাসী হইলেন ফেরেশতা । তাহারা জান্নাতী ও জাহান্নামী সকলকেই চিনেন । তিনি আরও বলেন : পরবর্তা আয়াতসমূহে বলা হইয়াছে, জান্নাতী ও জাহার্নামীদের সহিত তাহাদের কথোপকথনের পর জান্নাতাঁরা নিভয় নির্ভাবনায় জারবাতে প্রবেশ করিবে। বিশুদ্ধ মত এই যে, উহা আবু মুজলায তাবিবীর ব্যক্তিগত কথা । উহা বক্তব্য হিসাবে ব্যতিক্রমধর্মী ও প্রকাশ্য অভিমতসমূহের পরিপন্থী ৷ প্রাসংগিক আয়াতের ভাষ্য, তাৎপর্য, ইংগিত সকল কিছুই জুমহূরের বর্ণিত অভিমতের সমর্থক । মুজাহিদের অভিমতটিও একান্তই তাহার একমাত্র মত । আল্লাহ্ই ভাল জানেন । | কুরতুবী (র) প্রমুখ বর্ণনা করেন যে, এই ব্যাপারে বারটি মত সৃষ্টি হইয়াছে। কেহ বলেন, কিয়ামতের ফিতনায় ক্ষিপ্রতাকামী নেক্কারবৃন্দ । কেহ বলেন, বিশিষ্ট এক সৃষ্টি যাহারা মানুষের খবরাদি জানিবে। কেহ বলেন, নবীগণ ৷ কেহ বলেন, ফেরেশতাগণ ইত্যাদি । ie Wii এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে ইব্ন আব্বাস.(রা) হইতে আলী ইব্ন তালহা (র) বর্ণনা করেন : RATE মসীলিপ্ত মুখমণ্ডল দেখিয়া তাহারা চিনিবে।
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।