তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ১৮১ আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : যখন মু’মিনগণ জাহান্নাম হইতে মুক্তি পাইবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে সংযোগ পথে আবদ্ধ থাকিবে। পৃথিবীতে তাহাদের পারস্পরিক জুলুমের শাস্তিস্বরূপ সেখানে আবদ্ধ রাখা হইবে । যখন তাহাদের সেই পাপ মোচন ও বিশুদ্ধিকরণ পর্ব সমাপ্ত হইবে, তখন তাহাদিগকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হইবে যাহার হস্তে আমার আত্মা তাহার শপথ! তাহাদের যে কেহ পার্থিব জীবনে যেরূপ সুখ নিবাসে বাস করিত তাহা হইতে বহুগুণ সুখময়, মুক্ত ও প্রশস্ত নিবাস তাহারা জান্নাতে পাইবে । LEN sod re U2 JE 2 BS SL Sf আয়াতাংশের ব্যাখ্যায় সুদ্দী (র) বলেন : “জান্নাতবাসী যখন জান্নাতের দিকে পরিচালিত হইবে, তখন উহার দ্বারে উপস্থিত হইয়া একটি বৃক্ষ দেখিতে পাইবে । উহার মূলদেশে দুইটি নহর দেখিতে পাইবে । একটি হইতে তাহারা পান করিবে। সংগে সংগে তাহাদের অন্তরের সকল গ্লানি ও ক্লেশ চিরতরে অন্তর্হিত হইবে । উক্ত পানীয় দ্রব্য হইল শরাবান তহুরা। অপর ঝরনাটিতে তাহারা গোসল করিবে। সংগে সংগে তাহারা জৌলুসপূর্ণ যৌবনপ্রাপ্ত হইবে এবং তাহারা আর কখনও ক্লান্ত ও রুগু হইবে না। আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে আসিম (র) সূত্রে আবু ইসহাক প্রায় অনুরূপ বর্ণনা করেন । ইনশাআল্লাহ্‌ শীঘ্রই সেই বর্ণনা আসিতেছে। উহা নিম্নে আয়াত প্রসংগে বর্ণিত হইবে (95 23201 dl ৫ 1 ll Gs: : অর্থাৎ যাহারা তাহাদের প্রভুকে ভয় করিয়াছে তাহাদিগকে দলে দলে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে (৩৯ : ৭৩)। সেই বর্ণনাটি অত্যন্ত ক্ৰটিমুক্ত ও নির্ভরযোগ্য । কাতাদা (র) বলেন : আলী (রা) বলিয়াছেন : আমি অবশ্যই আশা করি যে, আমি উসমান, তালহা ও যুবায়ের (রা) আল্লাহ্‌ পাকের বাণী ‘আমি তাহাদের অন্তর হইতে হিংসা-বিদ্বেষ বিলুপ্ত করিব’-এর উদ্দিষ্ট' লোকদের অন্তর্ভুক্ত হইব । বর্ণনাটি ইব্‌ন জারীরের । ইব্‌ন জারীর (র) ... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন : আল্লাহ্র শপথ! আমাদের মধ্যকার আহলে বদর সম্পর্কে আল্লাহ্‌ পাক নাযিল করেন : 5০ ৪% JE io অথাৎ আমি তাহাদের অন্তর হইতে ক্লেদ-গ্রানি বিলুপ্ত করিব । নাসাঈ ও ইব্ন মারদুবিয়া নিম্ন হাদীসটি বর্ণনা করেন। আবূ বক্র আইয়াশ (র) ..আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : প্রত্যেক জান্নাতবাসীই তাহার ঠিকানা জাহান্নামে দেখিবে তখন সে বলিবে, আল্লাহ্‌ পাক যদি আমাকে হিদায়েত না করিতেন, তাহা হইলে আমিও জাহান্নামী হইতাম ৷ ইহা কৃতজ্ঞতার স্বরে বলিবে। তেমনি প্রত্যেক জাহান্নামী যখন জান্নাতকে দেখিবে তখন বলিবে, হায় যদি আল্লাহ্‌ আমাকে হিদায়েত দান করিতেন তাহা হইলে জাহান্নামী হইতাম না। উহা আক্ষেপের স্বরে বলিবে। তাই যখন জান্নাতিগণ উত্তরাধিকার স্বরূপ তাহাদের জান্নাত লাভ করিবে। তখন ঘোষণা করা হইবে, তোমাদিগকে সেই বস্তুর অধিকারী করা হইল যাহা তোমাদের আমলের পুরস্কার । অর্থাৎ তোমাদের আমলের জন্য আল্লাহ্র রহমত পাইয়াছ। ফলে তোমরা জান্নাতে প্রবেশ করিয়াছ এবং প্রত্যেকের আমলের স্তর অনুযায়ী মর্যাদা লাভ করিয়াছ।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।