Contents সূরা আ'রাফ ১৭৯ তাহাকে অস্তিত্ব দান করেন তখন সে আবার আঘাত করে। ফলে সে এরূপ বিকট চীৎকার দেয় যাহা জিন ইনসান ছাড়া সকলেই শুনিতে পায়। বারা (রা) বলেন : তখন তাহার জন্য জাহান্নামের দরজা উন্ুক্ত হয় এবং তাহার জন্য অগ্নিশয্যা বিছানো হয় । উপরোক্ত বর্ণনা ছিল বারা ইব্ন আযির্ব (রা) হইতে ইমাম আহমদ, নাসাঈ, ইব্ন মাজা ও ইব্ন জারীর (র)-এর বর্ণিত হাদীসের ৷ মুহাম্মদ ইবন আমর ইব্ন আতা (র) ... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসে বলা হইয়াছে : মানুষের মৃত্যুকালীন সময়ে ফেরেশতারা উপস্থিত হন। যদি লোকটি নেক্কার হয় তাহা হইলে ফেরেশতারা বলেন : হে পরিতুষ্ট আত্মা! বাহির হইয়া আস ৷ তুমি উত্তম দেহে ছিলে, তাই প্রশংসনীয়ভাবে বাহির হও, সুসংবাদ নাও । প্রভুর সত্তুষ্টি নিয়া আনন্দময় হাওয়ায় পরিভ্রমণের ফেরেশতারা আসার পথে পরিভ্রমণ করার সময় এইরূপ বলিতে বলিতে আসিবে এবং যখন আকাশের দরজায় পৌঁছিয়া উহা খুলিতে বলিবে, তখন প্রশ্ন আসিবে : কে এই ব্যক্তি? তাহারা বলিবেন : অমুক ব্যক্তি । তখন বলা হইবে : মারহাবা হে উত্তম দেহের পুণ্যাত্ম! প্রশংসিতভাবেই প্রবেশ হও এবং আল্লাহ্র সন্তোষ ও সুবাসিত পরিমণ্ডলে আনন্দময় ভ্রমণের সুসংবাদ নাও । তাহাকে এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত বলা হইবে এবং সেখানে আল্লাহ্ পাকের দরবারে তাহাকে পৌছানো হইবে । পক্ষান্তরে মৃত্যুপথযাত্রী যদি পাপিষ্ট হয় তাহা হইলে ফেরেশতারা বলিবেন : হে অপিত্র দেহের কলুষিত আত্মা! নিন্দনীয়ভাবে বাহির হইয়া আস এবং তপ্ত পানি, আধার কুঠুরী ও কদাকার জুটির সুসংবাদ গ্রহণ কর । রূহ বাহির না হওয়া পর্যন্ত তাহারা ইহা বলিতে থাকিবে। যখন রূহ বাহির হইবে তখন উহা লইয়া আকাশের দিকে উঠিবে এবং আকাশের দরজা খোলার জন্য বলিবে। সেখান হইতে প্রশ্ন করা হইবে : লোকটি কে? তাহারা বলিবেন : অমুক ব্যক্তি । তখন তাহারা বলিবেন : না, খবিস দেহের খবিস আত্মার জন্য কোন শুভেচ্ছা নাই । নিন্দিত হইয়া ফিরিয়া যাও। তোমার জন্য আকাশের দরজা খোলা হইবে না। অতঃপর তাহাকে আসমান ও যমীনের মাঝ পথ হইতে বিদায় করা হইবে এবং সে তাহার কবরে ফিরিয়া আসিবে । ‘U1 ০212) 4 53 আয়াতাংশের ব্যাখ্যায় ইব্ন জুরাইজ (র) বলেন : তাহার আমলসমূহ আকাশে প্রবেশ করিতে পারিবে না। তেমনি তাহাদের রূহও আকাশে প্রবেশের অনুমতি পাইবে না। এই মতটিতে উভয় মতের সমন্বয় ঘটিয়াছে। আল্লাহই ভাল জানেন । অতঃপর আল্লাহ্ বলেন : LUST SLIME si EENLLLY, জুমহূর আইয়েম্মা আয়াতটি এইভাবে পড়িয়াছেন এবং =| অর্থ তাহারা উট বলিয়াছেন। ইব্ন মাসউদ (রা) উহার অর্থ করিয়াছেন উটনীর বাচ্চা । অন্য এক রিওয়ায়েতে বলা হইয়াছে : উটনীর জুটি । EE TO ETE যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। আবুল আলিয়া ও যাহ্হাকও এই মত পোষণ করেন। ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন আবূ তালহা ও আওফী (র) অনুরূপ বর্ণনা করেন ইব্ন আব্বাস (রা) হইতে মুজাহিদ ও ইকরামা (র) বর্ণনা করেন যে, তিনি ‘জামাল’ স্থলে ‘জুম্মাল’ পড়িতেন। অথাৎ যতক্ষণ না উটের রশি সূচের ছিদ্রে প্রবেশ করে।
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।