Contents ১৭৮ তাফসীরে ইব্ন কাছীর ছড়ায় । অতঃপর উহা লইয়া তাহারা আকাশের দিকে যায় । পথে একদল ফেরেশতার সাথে দেখা হয়। তাহারা প্রশ্ন করে : এই অপবিত্র আত্মা কাহার? তখন তাহারা বলে, ইহা অমুকের পুত্র অমুকের ৷ পার্থিব জীবনে তাহার যে দুর্নাম ছিল সেই নামে ডাকা হইবে । অবশেষে তাহারা উহা লইয়া পয়লা. আকাশের দরজায় উপস্থিত হইবে এবং উহা খোলার জন্য বলিবে। কিন্তু তাহা খোলা হইবে না। অতঃপর রাসূল (সা) এই আয়াত পাঠ করিলেন : BUN GS LENEL so Le YC ES অর্থাৎ তাহাদের জন্যে আকাশের দরজাসমূহ খোলা হইবে না এবং তাহারা জান্নাতে প্রবেশ করিবে না, যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। তারপর রাসূল (সা) বলেন : তখন আল্লাহ্ পাক নির্দেশ দেবেন, তাহাকে সিজ্জীনবাসীর তালিকাভুক্ত কর যাহা সর্বনিন্নভাবে অবস্থিত । অতঃপর তাহার আত্মা তাহার দেহৈ নিক্ষেপ করা হবে এবং তাহার কাছে দুইজন ফেরেশতা আসিবে । তাহারা তাহার কাছে বসিয়া প্রশ্ন করিবে : তোমার রব কে? সে জবাবে বলিবে হায়, হায়, আমি তো জানি না । তখন তাহাকে প্রশ্ু করিবে: তোমার দীন কি? সে জবাবে বলিবে হায়, আমি তাওতো জানি না । তারপর তাহারা জিজ্ঞাসা করিবে : তোমাদের মধ্যে হইতে কাহাকে প্রেরিত পুরুষ করা হইয়াছিল? সে বলিবে : হায়, হায়, আমি কিছুই জানি না। তখন আকাশ হইতে ঘোষণাকারীর ঘোষণা আসিবে আমার বান্দা মিথ্যা বলিয়াছে। তাহাকে অগ্ননশয্যায় রাখ এবং তাহার জন্য জাহান্নামের দরজা খুলিয়া দাও। তখন সে জাহান্নামের উত্তাপ ও তপ্ত হাওয়া প্রাপ্ত হইবে । আর তাহার কবর অত্যন্ত ংকীর্ণ হইয়া যাইবে ৷ এমনকি মাটির চাপে তাহার পাজরার হাড় চুরমার হইবে তখন তাহার নিকট একটি লোক উপস্থিত হইবে । তাহার চেহারা ও ভূষণ অত্যন্ত কদাকার ও কুৎসিত হইবে ং তাহার শরীর হইতে মড়কের দুর্গন্ধ ছড়াইতে থাকিবে। সে বলিবে, তাহাকে স্বাগত জানাও যে, তোমার এই দিনটিকে পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি মতে দুঃখময় করিয়াছে। তখন সে প্রশব করিবে, কে তুমি? তোমার চেহারা হইতে অকল্যাণ ঝরিতেছে। জবাবে সে বলিবে : আমি তোমার বদ আমল । তখন সে বলিবে : হে রব! তুমি কিয়ামত ঘটাইও না । ইমাম আহমদ (র) ... বারা ইব্ন আযিব (রা) হইতে আরও বর্ণনা করে যে, বারা ইব্ন আযিব (রা) বলেন : আমরা রাসূল (সা)-এর সহিত একটি জানাযায় শরীক হওয়ার জন্যে বাহির হইলাম । অতঃপর তিনি পূর্ব বর্ণনাটি বর্ণনা করেন । এই বর্ণনায় আরও বলা হইয়াছে : যখন সেই মু’মিনের রূহ কবজ করা হয়, তখন তাহার জন্যে আসমান ও যমীনের সকল ফেরেশতা দু'আ ও সালাতে অংশীদার থাকে এবং তাহার জন্য আকাশের দরজাসমূহ উন্ুক্ত হয়। কোন দরজায় এমন কেহ থাকে না যে তাহার জন্য আল্লাহ্র দরবারে দু'আ না করে । এইভাবে সেই রূহ তাহারা সপ্ত আকাশে পৌঁছাইয়া থাকে । বর্ণনার শেষভাগে এই কথাগুলি সংযুক্ত হয় : ‘অতঃপর সেই পাপী লোকটির জন্যে একজন অন্ধ, বধির ও বোবা ফেরেশতা নির্ধারিত করা হয়। তাহার হাতে থাকে একটি লৌহদণ্ড। উহা দ্বারা পাহাড়ে আঘাত করিলে পাহাড় ধূলিস্যাৎ হইয়া যায়। অতঃপর সে উহা দ্বারা তাহাকে আঘাত করে। সংগে সংগে সে মাটির সহিত মিশিয়া যাইবে । আল্লাহ্ আবার
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।