Contents সূরা আ রাফ ১৭৭ ফেরেশতা দেখিয়া বলিবে : এই পবিত্র আত্মাটি কাহার? তদুত্তরে মুত্যুদূৃতগণ বলিবেন : ইহা অমুকের পুত্র অপুকের। পার্থিব জীবনে তাহাকে যে সুনামের সহিত ডাকা হইত সেই নাম নিয়া ডাকা হইবে । অতঃপর তাহারা পৃথিবী সংলগ্ন আকাশে উপস্থিত হইবেন তাহারা আকাশের দরজা খোলার কথা বলার সাথে সাথে ডূঁহা খোলা হইবে। সেখানে আল্লাহ্র নৈকট্যপ্রাপ্ত আগাইয়া দিবেন। এইভাবে যখন সেই বহর সপ্তম আকাশে পৌঁছিবে, তখন আল্লাহ্ পাক নির্দেশ দিবেন__আমার বন্ধুকে ইল্লীনবাসীদের তালিকাভুক্ত কর। আর উহা মাটির পৃথিবীতে ফিরাইয়া দাও । কারণ, উহা হইতে আমি সৃষ্টি করিয়াছি, উহাতে আমি ফিরাইয়া দিব এবং উহা হইতে আবার বাহির করিয়া আনিব! রাসূল (সা) বলেন : অতঃপর রূহ ফিরাইয়া দেওয়া হইবে । তখন তাহার নিকট দুইজন ফেরেশতা আসিবে । তাহারা উভয়ে তাহার পার্শ্বে বসিয়া প্রশ্ব করিবে, তোমার রব কে? সে জবাব দিবে : আল্লাহ্ আমার রব । তাহারা আবার প্রশ্ন করিবে তোমার দীন কি? সে জবাবে বলিবে : আমার দীন হইল ইসলাম ৷ তাহারা আবার প্রশ্ন করিবে : তোমাদের মধ্য হইতে যাহাকে প্রেরিত পুরুষ করা হইয়াছিল সে কে? সে বলিবে : তিনি রাসূলুল্লাহ্ (সা) ৷ তাহারা প্রশ্ন করিবে : তোমার কাজ কি ছিল? সে বলিবে : আল্লাহ্র কিতাব পড়িয়াছি। উহার উপর ঈমান আনিয়াছি এবং উহাকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছি। তখন আকাশ হইতে এক ঘোষক ঘোষণা করিবেন : আমার বান্দা সত্য বলিয়াছে। তাহাকে জান্নাতের বিছানায় স্থাপন কর ও জান্নাতের পোশাকে পরিবৃত কর আর তাহার জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও। অতঃপর সেই আত্মার সাথে জান্নাতের সংযোগ ঘটিবে ও নিমিশের ভিতর তাহার কবর প্রশস্ত হইয়া যাইবে । রাসূল (সা) বলেন : তখন তাহার নিকট সুগন্ধিপূর্ণ সুন্দর পরিচ্ছদ পরিহিত একজন সুন্দর লোক উপস্থিত হইবে সে বলিবে : তাহাকে শুভেচ্ছা জানাও যাহার জন্যে তোমার এই দিনটি আরামদায়ক হইল আর এই প্রতিশ্রুতিই তোমাকে দেওয়া হইয়াছিল। তখন সেই আত্মা প্রশ্ন করিবে : তুমি কে? তোমার মুখমণ্ডল খুবই কল্যাণময় দেখায় । তখন সে বলিবে : আমি তোমার নেক আমল । তখন সে বলিবে- হে আমার রব! আমাকে আমার পরিবারবর্গ ও ধন-সম্পদের সহিত মিলিজ্হ্ইবার সুযোগ প্রদানের.জন্য কিয়ামত ঘটাও, কিয়ামত ঘটাও । অতঃপর রাসূল (সা) বলেন : কাফির বান্দার যখন পার্থিব জীবন শেষ হয়'ও পরকালের যাত্রার জন্য পা বাড়ায়, আকাশ হইতে তখন কদাকার চেহারার ফেরেশতা নাযিল হয়। তাহারা পরিচ্ছননকারক পাত্র সাথে নিয়ে আসে । তাহারা আসিয়া লোকটির কাছে বসামাত্র মউতের ফেরেশতা হাযির হয়। তিনি আসিয়া তাহার শিয়রে বসেন । অতঃপর তিনি বলেন : হে পাপাত্রা! আল্লাহ্র কঠোরতা ও অসন্তুষ্টির দিকে নির্গত হও। রাসূল (সা) বলেন : অতঃপর তাহার দেহ হইতে আত্মাকে বিচ্ছিন্ন করা হয় এবং পশম হইতে যেভাবে উহার আবর্জনাগুলি টানা হেঁচড়া করিয়া বাহির করা হয়, তেমনি উহা দেহ হইতে টানা হেচড়া করিয়া বাহির করা হয়। অতঃপর উহা মুহূর্তের মধ্যে হাতে নিয়া ধৌতপাত্রে , স্থাপন করা হয়। তখন তাহা হইতে মড়কের দুর্গন্ধ নির্গত হয়। পৃথিবীতেও উহার দুগ্ধ ইবনে কাছীর ৪র্থ = ২৩
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।