Contents ১৭৬ তাফসীরে ইব্ন কাছীর 8৪১. তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের উপরে, আচ্ছাদনও; এইভাবে আমি জালিমদিগকে প্রতিফল দিব । তাফসীর : আল্লাহ্ পাক বলেন : 1 ০৮:14] 2% 3 অর্থাৎ তাহাদের কোন নেক আমল বা দু'আ কবুল হইবেনা। মুজাহিদ ও সাঈদ ইব্ন যুবায়ের (র) উক্ত ব্যাখ্যা প্রদান করেন। ইব্ন আব্বাস (রা) হইতে আওফী ও আলী ইব্ন আবূ তালহা (র)-ও অনুরূপ বর্ণনা করেন। সাওরী (র) ইব্ন আব্বাস (রা) হইতে অনুরূপ ব্যাখ্যা করেন। যাহৃহাক (র) বর্ণনা করেন, তাহাদের রূহসমূহের জন্যে আকাশের দরজা খোলা হইবে না। সুদ্দী (র)-ও অনুরূপ বর্ণনা করেন । আরও একাধিক ব্যাখ্যাকার অনুরূপ বলিয়াছেন। ইবৃন জারীরের বর্ণিত রিওয়ায়েত উহার সমর্থক । যেমন : ইব্ন জারীর (র) ... বারা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) পাপীদের রূহ কবজ প্রসঙ্গে বলেন : তাহাদের রহ নিয়া ফেরেশতা আকাশের দিকে যাইবে । যখন আকাশে পৌছিবে, তখন একদল ফেরেশতা প্রশ্ন করিবেন--উহা কি পাপীর রূহ নহে? অতঃপর তাহারা বলিবে : অমুক, পৃথিবীতে যে ঘৃণ্য নাম লইয়া ডাকা হইত সেই নাম নিয়া ডাকা হইবে। তারপর যখন তাহারা উহা লইয়া আকাশে প্রবেশের জন্যে দরজা খুলিতে বলিবে, তখন তাহা ' খোলা হইবে না ৷’ অতঃপর রাসূল (সা) আলোচ্য আয়াতাংশ পাঠ করেন। ইহা একটি দীর্ঘ হাদীসের অংশ মাত্র। পূর্ণ হাদীসটি আবূ দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা মিনহাল ইবৃন আমরের সূত্রে বর্ণনা করেন। ইমাম আহমদ (র)-ও সেই দীর্ঘ হাদীসটি বর্ণনা করেন। যেমন : ইমাম আহমদ (র) ... বারা ইবৃন আযিব (রা) হইতে বর্ণনা করেন যে, বারা (রা) বলেন : “আমরা এক আনসারের জানাযা পড়ার জন্য রাসূল (সা)-এর সহিত বাহির হইলাম ৷ আমরা তাহার কবরের কাছে পৌঁছিলাম । যখন তাহাকে দাফন করা হইতেছিল তখন রাসূল (সা) একস্থানে বসিলেন। আমরাও তাহার চতুল্পার্শ্ব ঘিরিয়া বসিলাম। আমাদের মাথার উপর পাখি উড়িতেছিল। তাহার হাতে একখানা কাষ্ঠ ছিল তিনি উহা দ্বারা মাটি চিরিতেছিলেন। অতঃপর উপরের দিকে মাথা তুলিয়া বলিলেন : তোমরা কবর আযাব হইতে আল্লাহ্র কাছে পানাহ চাও ৷ এইভাবে তিনি দুইবার অথবা তিনবার বলিলেন। অতঃপর বলিলেন : যখন কোন মু’মিন বান্দার পার্থিব জীবনের সম্পর্ক চুকাবার মুহূর্ত আসে ও পারলৌকিক জীবনের দিকে সে পাড়ি জমায়, তখন আকাশ হইতে একদল ফেরেশতা নামিয়া আসে ৷ তাহাদের মুখমণ্ডল সূর্যের মত উজ্জ্বল ও পরিষ্কার । তাহাদের সাথে জান্নাতের কাফন থাকে। আর থাকে লাশ অবিকৃত রাখার জান্নাতী ওষধ ৷ তাহারা আসিয়া তাহার কাছে বসার পলক্াত্র ব্যবধানে মালাকুল মউত হাযির হন । তিনি আসিয়া তাহার শিয়রে বসেন । অতঃপর বলেন : হে পরিতৃপ্ত আত্মা! আল্লাহ্র মাগফিরাত ও সন্তুষ্টির উদ্দেশ্যে বাহির হইয়া আস । অতঃপর রাসূল (সা) বলেন : পাত্র থেকে তরল পদার্থ যেভাবে সহজেই ফোটা ফোটা করিয়া প্রবাহিত হয় ঠিক তেমনি অতি সহজেই তাহার প্রাণ_বাহির হইয়া আসিবে ৷ উহা বাহির হওয়া মাত্র পলকের ভিতর ধরিয়া জান্নাতী কাফনে রাখা হইবে । অতঃপর জান্নাতী ওষধে তাহার লাশ অবগাহন করানো হইবে । তখন উহা হইতে মিশক আনম্বরের পবিত্র ভ্রাণ নির্গত হইবে । অবশেষে সেই আত্মা লইয়া তাহারা আকাশের দিকে যাইবে । পথে একদল
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।