তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম বুখারী (র) বলেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন : যত ইচ্ছা খাও আর যাহা ইচ্ছা পান কর, যতক্ষণ না অপব্যয় ও দম্তের শিকার হও। ইব্‌ন জারীর (র) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আল্লাহ্‌ পাক পানাহার বৈধ করিয়াছেন যতক্ষণ না তাহাতে অপব্যয় ও দম্ভ দেখা দেয়। সনদটি বিশুদ্ধ । অপর এক রিওয়ায়েত ইমাম আহমদ (র) .... শুআয়েবের পিতা হইতে বর্ণনা করেন যে, শুআয়েবের পিতা বলেন : রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন : খাও, পান কর, পরিধান কর, দান কর এবং অপব্যয় ও দম্ভ থেকে মুক্ত থাক । নিশ্চয় আল্লাহ্‌ তাহার বান্দার প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ দেখিতে ভালবাসেন । অপর এক রিওয়ায়েত শুআয়েবের পিতা হইতে যথাক্রমে শুআয়েব, আমর ইব্ন শুআয়েব, কাতাদা, ইব্‌ন মাজা ও নাসাঈ বর্ণনা করেন যে, শুআয়েবের পিতা বলেন : রাসূল (সা) বলিয়াছেন_-দম্ত ও অপব্যয় মুক্ত থাকিয়া যত পার খাও, পরিধান কর ও দান কর । ইমাম আহমদ (র) .... মিকদাদ ইব্‌ন মা‘দিকারে আল কিন্দী হইতে বর্ণনা করেন যে, মিকদাদ (রা) বলেন : রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-_বনী আদমের পেট পুরিয়া খাদ্য গ্রহণ করা একটি মন্দকাজ ৷ তাহার মেরুদণ্ড শক্ত থাকে সেই পরিমাণ খাদ্যই তাহার জন্য যথেষ্ট । সুতরাং সে তাহা পূর্ণ করিতে গিয়া যেন এক-তৃতীয়াংশ খাদ্য, এক-তৃতীয়াংশ পানীয় ও এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্যে বিভক্ত করিয়া নেয়। নাসাঈও হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটিকে কোথাও ‘হাসান’ আর কোথাও ‘হাসান সহীহ্‌’ বলিয়াছেন। আবু ইয়ালা মুসেলী (র) .... আনাস ইব্‌ন মালিক (র) হইতে তাহার মুসনাদে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) বলেন : তোমার লোভনীয় সকল বস্তু আহার করাই অপব্যয় | হাদীসটি ইমাম দারে-কুতনী তাহার ‘আল্‌ ইফরাদ'’ গ্রন্থে সংকলন পূর্বক মন্তব্য করেন--হাদীসটি গরীব । কেননা বাকীয়ার সূত্র ভিন্ন অন্য কোন সুত্রে ইহা বর্ণিত হয় নাই । সুদ্দী (র) বলেন__যাহারা উলঙ্গ হইয়া তাওয়াফ করিত তাহারা যতদিন মক্কা শরীফে সেই মৌসুমে অবস্থান করিত, ততদিন চর্বিজাতীয় খাদ্য আহার করা হারাম মনে করিত ৷ আল্লাহ্‌ তা'আলা তাহাদের উদ্দেশ্যেই এই আয়াত নাযিল করেন : $5, ৮/50, 147 সুতরাং আয়াতটির তাৎপর্য এই যে, তোমরা হালাল খাদ্য হারাম করিয়া বাড়াবাড়ি করিও না। মুজাহিদ (র) বলেন : আল্লাহ্‌ পানাহারের জন্যে যত কিছু হালাল করিয়াছেন তাহাই পানাহার করিতে এখানে নির্দেশ দিয়াছেন। আবদুর রহমান ইব্ন যায়েদ (র) বলেন : 1,55 3, অর্থ বর সু, অর্থাৎ তোমরা হারাম বস্তু আহার করিও না কারণ, উহাই 51, তথা বাড়াবাড়ি । ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা খুরাসানী (র) বর্ণনা করেন : আলোচ্য আয়াত পানাহারের সীমারেখা নির্ধারণের জন্যে অবতীর্ণ হইয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন : ৮5৮-০ 3 বলিয়া আল্লাহ্‌ তা‘আলা বুঝাইয়াছেন : Sa) HE অর্থাৎ আল্লাহ্‌ তা‘আলা সীমালংঘনকারীদের পসন্দ করেন না। সেই সীমা হইল হালাল ও হারামের সীমা । আর তাহার লঙ্ঘন হইল হালালকে হারাম বানানো

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।