তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬৪ তাফসীরে ইব্ন কাছীর আবুল আলিয়া (র) উহার তাৎপর্য সম্পর্রে বলেন : “আল্লাহ্‌ পাকের ইলমে যেভাবে বিধৃত আছে সেভাবেই তাহাদিগকে উপস্থিত করা হইবে৷” সাঈদ ইব্ন যুবায়ের (র) বলেন : “আল্লাহ যেভাবে তোমাদের জন্যে লিপিবদ্ধ করিয়াছেন সেভাবেই তোমাদের প্রত্যাবর্তন হইবে ৷” তাহার অন্য একটি বর্ণনায় আছে : “তোমরা দুনিয়াতে যেরূপ ছিলে পরকালেও তদ্রূপ হইবে!” মুহাম্মদ ইব্‌ন কা'ব কারজী (র) বলেন : ১১১% ১.০5 এর তাপর্য হইল এই যে, আল্লাহ্‌ যাহার সৃষ্টির মূলে দুর্ভাগ্য রাখিয়াছেন তাহার পরিণতি দুর্ভাগ্যজনকই হইবে সে যতই সৌভাগ্যের আমল করুক না কেন । তেমনি তিনি যাহাকে সৌভাগ্যের উপর সৃষ্টি করিয়াছেন, পরিণামে সে ভাগ্যবানই হইবে সে যতই দুর্ভাগ্যের আমল করুক না কেন । যেমন হযরত মূসা (আ)-এর যুগে যাদুকরগণ দুর্ভাগাদের মতই আমল করিয়াছিল । পরিশেষে তাহারা সৃষ্টির মূলভিত্তিতে প্রত্যাবর্তনের জন্য ঈমান আনিল । সুদ্দা (র) বলেন : Lal le 52> Eb Sb ১৪১+% 51% ৬5 আয়াতটির 3 ST ( অংশের তাৎপর্য হইল এই যে, আমি যেভাবে তোমাদের একদলকে হিদায়েতপ্রাপ্ত ও অপরদলকে বিভ্রান্ত করিয়া সৃষ্টি করিয়াছি সে ভাবেই তোমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ট হইবে আর সেভাবেই মৃত্তিকাগর্ভ হইতে উত্থিত হইবে । ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা (র) বলেন : “আল্লাহ্‌ আদম সন্তানদের সৃষ্টির শুরুতেই কাফির ও মু'মিন নির্ধারণ করিয়াছেন । যেমন আল্লাহ্‌ পাকের ঘোষণা : A RA BE EES REE Ll অর্থাৎ তিনিই তোমাদের সকলকে সৃষ্টি করিয়াছেন। সুতরাং তোমাদের একদল কাফির ও একদল মু’মিন (৬৪ : ২)। সুতরাং সৃষ্টির শুরুতে যেভাবে তাহাদিগকে মু'মিন ও কাফির বিভক্ত করিয়াছেন, কিয়ামতের পরেও তিনি তাহাদিগকে সেইভাবে দুইদলে বিভক্ত করিবেন! এই ব্যাপারে আমার বক্তব্য হইল এই : বুখারী শরীফে ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত একটি হাদীসেও উহার সমর্থন মিলে । যেমন, তাহার বর্ণনায় বলা হইয়াছে : “সেই মহান সত্তার শপথ যিনি ব্যতীত অন্য কোন মাবুদ নাই । তোমাদের কেহ বেহেশতীদের কাজ করিবে। এমন কি তাহার এবং বেহেশতীদের মধ্যে মাত্র এক হাত কিংবা দুই বাহুর বিস্তার পরিমাণ দূরত্বের ব্যবধান থাকিবে । ঠিক এমন সময় তাহার ভাগ্যলিপি আগাইয়া আসিবে। অমনি সে দোযখীদের কাজ শুরু করিবে। অবশেষে সে জাহান্নামী হয় । তেমনি তোমাদের কেহ দোযখীদের কাজ করিতে থাকিবে এমনকি তাহার এবং দোযখের মাধ্যখানে মাত্র এক হাত বা দুই বাহুর বিস্তার পরিমাণ ব্যবধান থাকিবে এমন সময় তাহার নিয়তির লিখন অগ্রবতী হইবে ৷ তখন বেহেশতীদের কাজ করিতে থাকিবে পরিণামে সে বেহেশতী হইবে । সাহ্‌ল ইবৃন সা‘দ (রা) হইতে সনদ সহকারে আবুল কাসিম বাগবী (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : “নিশ্চয় আল্লাহ্র কোন বান্দা এমন আমল করে যাহাকে মানুষ জান্নাতীদের আমল বলিয়া মনে করে; অথচ সে জাহান্নামী । পক্ষান্তরে কোন বান্দা এমন আমল করে

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।