তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬২ তাফসীরে ইব্‌ন কাছীর ৩০. একদলকে তিনি সৎপথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথ-তভ্রান্তি ংগতভাবে নির্ধারিত হইয়াছে তাহারা আল্লাহ্‌কে ছাড়িয়া শয়তানকে তাহাদিগের অভিভাবক করিয়াছিল ও নিজদিগকে তাহারা সৎপথগামী মনে করিত । তাফসীর : মুজাহিদ (র) বলেন, মুশরিকগণ উলঙ্গ হইয়া আল্লাহ্র ঘর তাওয়াফ করিত ৷ তাহারা বলিত, আমাদের মাতাগণ যেভাবে আমাদিগকে প্রসব করিয়াছেন, সেইভাবে উলঙ্গ অবস্থায় আমরা তাওয়াফ করিব । কোন মহিলা উলঙ্গাবস্থায় তাওয়াফ করার সময় লজ্জাস্থানে চওড়া রশি বা অন্য কিছু ঝুলাইয়া রাখিত আর কবিতার এই চরণটি আবৃত্তি করিত : IN aa lu by * any US a2 pall “আজ লজ্জাস্থান পূর্ণ বা আংশিক প্রকাশ পাইতেছে। আর যাহা প্রকাশ পাইতেছে উহা কাহার জন্য আমি সিদ্ধ মনে করিনা” এই ঘটনা উপলক্ষেই আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন : + Al aL, GU Ale G5 LAG LEG 1S BH, অর্থাৎ যখন তাহারা অশ্লীল কাজ করিত তখন বলিত, আমরা আমাদের পূর্বপুরুষগণকে উহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ্‌ও আমাদিগকে ইহার নির্দেশ দিয়াছেন। আমি (গ্রন্থকার) বলি : কুরায়েশ ভিন্ন অন্যসব আরব গোত্র তাহাদের ব্যবহৃত জামাকাপড় পরিধান করিয়া আল্লাহ্র ঘর তাওয়াফ করিত না । তাহারা বলিত, যেই জামাকাপড় পরিয়া আমরা আল্লাহ্‌র নাফরমানী করিয়া থাকি, সেই জামাকাপড় পরিয়া আমরা তাওয়াফ করিব না । কুরায়েশগণ নিজদিগকে রক্ষণশীল বলিয়া দাবী করিত । তাই তাহারা নিজেদের পরিহিত পোশাকেই তাওয়াফ করিত । কুরায়েশদের হইতে ধার করত পোশাক গ্রহণ করিয়া অন্য গোত্রের লোক উহা পরিধান করিয়া তাওয়াফ করিতে পারিত। তাহা ছাড়া সম্পূর্ণ নৃতন পোশাকেও তাহারা তাওয়াফ করিতে পারিত এবং তাওয়াফ শেষে উহা ফেলিয়া দিত ৷ উক্ত পরিহিত কাপড় আর কেহই গ্রহণ করিত না। যাহার কাছে নূতন পোশাক থাকিত না অথবা কোন কুরায়েশ হইতে ধার করত পোশাক জোগাড় করিতে পারিত না, সে উলঙ্গ হইয়া তাওয়াফ করিত । এমন কি মহিলারাও তখন উলঙ্গ হইয়া তাওয়াফ করিত । তবে তাহারা তখন লজ্জাস্থানের উপর কিছু ফেলিয়া রাখিত যাহাতে লজ্জাস্থান কিছুটা হইলেও ঢাকিয়া থাকিত। অতঃপর কবিতার এই চরণ আবৃত্তি করিত : oN as ly bg * Syl aay gm py! আজকে যদিও গুপ্তাঙ্গ খানিক কি সব দৃশ্যমান বৈধকার না কাহার জন্য যা কিছু প্রকাশমান । মহিলাগণ সাধারণত রাত্রিকালে উলঙ্গ হইয়া তাওয়াফ করিত । যাহা হউক, আরবদের মধ্যে তখন কুরায়েশ ভিন্ন সবাই এই প্রচলিত রীতি অনুসরণ করিত। তাহারা এই ক্ষেত্রে পূর্বপুরুষদের অনুসরণ করিত । তাহারা বিশ্বাস করিত যে, তাহাদের পূর্বপুরুষগণের কার্যকলাপ আল্লাহ্‌ তা'আলার নির্দেশ ও নির্ধারণের উপর প্রতিষ্ঠিত ছিল। তাই আল্লাহ্‌ তাহাদের এই ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করার জন্যে আলোচ্য আয়াতের নিম্ন অংশ নাযিল করেন : bY

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।