Contents ১৬০ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন আব্বাস (রা) হইতে আওফী (র) বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন : তাকওয়ার লেবাস হইতেছে ‘নেক কাজ’ । ইব্ন আব্বাস (রা) হইতে দাইয়াল আমর (র) বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (র) বলিয়াছেন : তাকওয়ার লেবাস হইতেছে, (নেককার মানুষের) মুখমণ্ডলে দৃশ্যমান অভিব্যক্তি । উরওয়া ইব্ন যুবায়ের হইতে বর্ণিত হইয়াছে, ‘তাকওয়ার লেবাস হইতেছে, আল্লাহ্র ভয় । আবদুর রহমান ইব্ন যায়েদ ইব্ন আসলাম (র) বলিয়াছেন : ‘তাকওয়ার লেবাস’ হইতেছে আল্লাহ্র ভয়ে গুপ্তাঙ্গকে ঢাকিয়া রাখা ৷ প্রকৃত পক্ষে উপরোল্লেখিত সকল ব্যাখ্যাই পরস্পর নিকট সম্পর্কীয় । নিম্ন বর্ণিত হাদীস হইতে উল্লেখিত ব্যাখ্যাসমূহের সমর্থন পাওয়া যায় : ইব্ন জাবীর (র) .... হাসান (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, হাসান (র) বলেন : একদা আমি উসমান (রা)-কে হুযুর (সা)-এর মিম্বারে দণ্ডায়মান দেখিলাম । তাহার পরিধানে বোতাম খোলা একটি জামা ছিল । তিনি কুকুরসমূহকে মারিয়া ফেলিতে নির্দেশ দিলেন এবং কবুতর লইয়া খেলিতে নিষেধ করিলেন। অতঃপর বলিলেন, হে লোক সকল ! তোমরা এই সব (অন্যায়) গোপনকার্য হইতে বিরত থাক । আমি হুযূর (সা)-কে বলিতে শুনিয়াছি, মুহাম্মদের প্রাণ যাহার হাতে, তাহার শপথ, যে কেহই কোন গোপনকার্য করুক না কেন, আল্লাহ্ উহা প্রকাশ করিয়া দিবেন। কার্যটি ভাল হইলে ভাল-ই, আর কার্যটি মন্দ হইলে মন্দ । অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিলেন : | add ৩ i DLE | ws ssl rl is রাবী বলেন : ৪, 1 অর্থাৎ উত্তম চরিত্র । ইবৃন জারীর (র) সুলায়মান ইব্ন আরকামের বর্ণনা মতে এইরূপই বর্ণনা করিয়াছেন। এই বর্ণনায় দুর্বলতা রহিয়াছে। হাসান বসরী হইতে একাধিক সহীহ্ সনদে কিতাবুল আদাব গ্রন্থে (০১১! ০:5) শাফিঈ ইমামগণ, ইমাম আহমদ এবং ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, হাসান বসরী (র) বলেন : তিনি উসমান (রা)-কে জুমুআর দিনে মিম্বারে দাড়াইয়া কুকুরসমূহকে মারিয়া ফেলিতে এবং কবুতরসমূহকে যবাহ্ করিয়া ফেলিতে নির্দেশ দিতে শুনিয়াছেন। অবশ্য উসমান (রা) হইতে উপরে বর্ণিত হুযূর (সা)-এর হাদীসকে হাফিজ আবুল কাসিম তাবরানী তাহার সংকলিত ‘আল-মুজামুল কাবীর' গ্রন্থে বর্ণনা করিয়াছেন। সেখানে তিনি উক্ত হাদীসের আরেকটি সনদকেও উল্লেখ করিয়াছেন । 2 2/ TAPE | ws 6 / KY AGEL dle LG EG 2 EH HES DEEN GI CES Orv) 3dr Ss রড 20 Bd B23 2 G5 EEE: Len Lele AL DH IES AE 8) 8 3 > /3# 22 O07
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।