Contents ১৫৬ তাফসীরে ইব্ন কাছীর হযরত আদম (আ) বলিলেন, পরওয়ারদেগার ! নিশ্চয়ই । কিন্তু তোমার ইয্যাতের কসম ! আমি ধারণা করিতে পারি নাই যে, কেহ তোমার নামে মিথ্যা শপথ করিতে পারে। শয়তানের এই শপথের বর্ণনা আল্লাহ্ তা'আলা এইরূপে দিয়াছেন : ০১০] 800451 044455, আর সে তাহাদিগকে (আল্লাহ্র নামে) শপথ করিয়া বলিল, নিশ্চয় আমি তোমাদের একজন শুভাকাঙ্কী (৭: ২১)। আল্লাহ্ তা'আলা বলিলেন, আমার ইষ্যাতের কসম! আমি তোমাকে যমীনে নামাইব, অতঃপর তুমি সেখানে কঠোর পরিশ্রম ব্যতীত জীবিকা লাভ করিতে পারিবে না। অতঃপর আল্লাহ্ বলিলেন, ‘অতএব, জান্নাত হইতে নামিয়া যাও!’ তাহারা জান্নাতে পর্যাপ্ত আহার ও পানীয় গ্রহণ করিতেন। কিন্তু তাহাকে যমীনে অপ্রচুর ও অপর্যাপ্ত খাদ্য ও পানীয়ের নিকট নামাইয়া দেওয়া হইল । আল্লাহ্ তা'আলা তাহাকে লোহার ব্যবহার শিখাইলেন এবং কৃষিকার্য করিবার নিদেশ দিলেন। তিনি কৃষিকার্য করিলেন । তিনি বীজ বপন করিলেন এবং জমিতে পানি দিলেন। শস্য পাকিবার পর উহা কাটিলেন, মাড়াইলেন এবং খোসা ছাড়াইলেন। শস্য পিষিলেন, খামির বানাইলেন, রুটি প্রস্তুত করিলেন এবং খাইলেন। আল্লাহ্ তা'আলা যতটুকু পরিশ্রম তাহাকে দিয়া করাইতে চাহিয়াছিলেন, এইভাবে তাহাকে ততটুকু পরিশ্রম-ই করিতে হইল । সাওরী (র) ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন: ‘জান্নাতে হযরত আদম (আ) ও বিবি হাওয়া (ডুমুর) বৃক্ষের পাতা দ্বারা নিজেদের গাত্র ঢাকিয়াছিলেন। ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত বর্ণনার সনদ সহীহ্ । মুজাহিদ (র) বলিয়াছেন : তাহারা জান্নাতের পাতা দ্বারা কাপড়ের ন্যায় নিজেদের গাত্র আবৃত করিতে লাগিলেন। ৬৮৫০ ৬৫: (সে তাহাদের লেবাসকে তাহাদের গাত্র হইতে বিচ্যুত করিয়া দেয় যাহাতে তাহাদের গুপ্তাঙ্গকে পরস্পরের সম্মুখে অনাবৃত করিয়া দিতে পারে)। এই আয়াতের ব্যাখ্যায় ওয়াহাব ইব্ন মুনাবিবহ্ (র) বলিয়াছেন : জান্নাতে হ্যরত আদম (আ) ও বিবি হাওয়ার লেবাস ছিল ‘নূর’ কেহ কাহারো গুপ্তাঙ্গ দেখিতে পাইতেন না । নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণে তাহাদের গুপ্তাঙ্গ অনাবৃত হইয়া গেল । ইব্ন জারীর (র) ওয়াহাব ইব্ন মুনাব্বিহ্ (র) হইতে উক্ত ব্যাখ্যা সহীহ্ সনদে বর্ণনা করিয়াছেন। আবদুর রাষ্যাক (র) মামার সূত্রে কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন : হযরত আদম (আ) বলিলেন, ‘পরওয়ারদেগার ! আমি তওবা করিলে এবং ক্ষমা - প্রার্থনা করিলে কি আমার তওবা কবূল এবং ক্ষমা মঞ্জুর হইবে ?’ আল্লাহ্ তা'আলা বলিলেন, তুমি এইরূপ করিলে আমি তোমাকে জান্নাতে দাখিল করিব । আর ইবলীস ? সে আল্লাহ্ তা'আলার নিকট তওবা ও ক্ষমা চাহে নাই, সে চাহিয়াছে ‘সময়’ ৷ যে যাহা চাহিয়াছে, আল্লাহ্ তাহাকে তাহাই দিয়াছেন। ইব্ন জারীর (র) ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন : হযরত আদম (আ) নিষিদ্ধ বৃক্ষের ফল খাইবার পর আল্লাহ্ তা'আলা তাহাকে জিজ্ঞাসা
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।