তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ১৫৫ ২২. এইভাবে সে তাহাদিগকে প্রবঞ্চনার দ্বারা অধঃপতিত করিল । অতঃপর যখন প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা উদ্যান-পত্র দ্বারা নিজদিগকে আবৃত করিতে লাগিল । তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে ক ক এবং আমি কি তোমাদিগকে বলি নাই যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ? ২৩. তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক ! আমরা নিজদের প্রতি অন্যায় করিয়াছি, যদি তুমি আমাদিগকে ক্ষমা না কর এবং দয়া না কর, তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদিগের অন্তর্ভুক্ত হইব । তাফসীর : সাঈদ ইব্‌ন আবূ আরুবা (র) ... উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, উবাই ইব্ন কা'ব (রা) বলিয়াছেন : হযরত আদম (আ) খেজুর বৃক্ষের ন্যায় দীর্ঘদেহী ছিলেন। তাহার মাথায় ঘন দীর্ঘ কেশ ছিল। জান্নাতে তাহার তরফ হইতে ক্রুটি সংঘটিত হইয়া যাইবার পর তাহার গুপ্তস্থান অনাবৃত হইয়া গেল । ইতিপূর্বে তিনি স্বীয় গুপ্তাঙ্গ দেখিতেন না । ইহাতে লজ্জায় তিনি জান্নাতে এদিক ওদিক দৌড়াইতে লাগিলেন। জান্নাতের একটি গাছ তাহার মাথার চুল জড়াইয়া ধরিল। গাছকে তিনি বলিলেন, ‘আমাকে ছাড়িয়া দাও ৷' গাছ বলিল ‘আমি তোমাকে ছাড়িব না!’ আল্লাহ্‌ তা'আলা তাহাকে ডাকিয়া বলিলেন, ‘ওহে আদম ! আমার কাছ হইতে কি ভাগিয়া যাইতেছ ? তিনি বলিলেন, ‘পরওয়ারদেগার ! তোমা হইতে আমার লজ্জা হইতেছে। ইব্‌ন জারীর এবং ইব্ন মারদুবিয়া ... উবাই ইব্ন কাব (রা) হইতে উপরোক্ত হাদীসকে স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা) এর বাণী (, 3, ৩১> ) বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু, যে সনদে আলোচ্য হাদীস স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাণী বলিয়া উল্লেখিত হইয়াছে, উহার চাইতে সেই সনদই অধিকতর শক্তিশালী, যাহাতে উহাকে উবাই ইব্‌ন কা'ব নিজস্ব কথা (5,5১,০৮০ ৩১>) বলিয়া উল্লেখিত হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইব্‌ন যুবায়ের তৎ হইতে মিনহাল ইব্‌ন আমর হাসান ইব্‌ন আম্মারাহ সুফিয়ান ইবৃন উয়াইনা ও ইব্‌ন মুবারক BLABY LAA করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন : “আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ) এবং বিবি হওয়াকে যে গাছের কাছে যাইতে নিষেধ করিয়াছিলেন, উহা ছিল ‘গন্দম' বা ‘গম গাছ’ তাহারা উহা খাইবার পর তাহাদের গুপ্তস্থান অনাবৃত হইয়া গেল । তাহারা স্ব-স্ব হস্ত দ্বারা স্বীয় গুপ্তাঙ্গকে আবৃত করিত : ডুমুর গাছের পাতা একটির সাথে আরেকটিকে জোড়া দিয়া উহা দ্বারা নিজেদের গা ঢাকিতে লাগিলেন । হযরত আদম (আ) জান্নাতে দৌড়াইতে লাগিলেন। জান্নাতের একটি গাছে তাহার মাথার চুল জড়াইয়া গেল । আল্লাহ্‌ তা'আলা তাহাকে ডাকিয়া বলিলেন : ওহে আদম! আমার নিকট হইতে কি তুমি পালাইতেছ?’ হযরত আদম (আ) বলিলেন, ‘পরওয়ারদেগার! পালাইতেছি না; কিন্তু তোমা হইতে আমার লজ্জাবোধ হইতেছে । আল্লাহ্‌ তাআলা বলিলেন, আমি জান্নাতে তোমার জন্যে যে সকল নিয়ামত হালাল করিয়া দিয়াছিলাম, উহারা কি উহা হইতে সংখ্যায় ও পরিমাণে অধিকতর ছিল না যাহা তোমার জন্যে হারাম করিয়াছিলাম ।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।