তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আ'রাফ ১৪৯ রহিয়াছে। তাহার উদ্দেশ্যে সে ইসলামের পথে বসিয়া রহিয়াছে; সে তাহাকে বলিয়াছে, ‘তুমি কি তোমার ও তোমার পূর্ব পুরুষের ধর্ম ত্যাগ করিয়া ইসলাম গ্রহণ করিবে ? সেই আদম-তনয় শয়তানের কথা অমান্য করিয়া ইসলাম গ্রহণ করিয়াছে। শয়তান তাহার উদ্দেশ্যে হিজরতের পথে বসিয়া রহিয়াছে; সে তাহাকে বলিয়াছে, ‘তুমি কি হিজরত করিবে ? আর তোমার দেশকে ও তোমার আকাশকে ছাড়িয়া যাইবে ? অথচ, মুহাজির ব্যক্তির মর্যাদা ঘোড়ার মর্যাদার সমতুল্য বৈ উহা হইতে অধিকতর নহে। আদম তনয় তাহার কথা না মানিয়া হিজরত করিয়াছে। তারপর, সে আদম তনয়ের উদ্দেশ্যে জিহাদের পথে বসিয়া রহিয়াছে। জিহাদ _নাফসের জিহাদ ও মালের জিহাদ দুই-ই হইতে পারে। সে আদম তনয়কে বলিয়াছে, ‘তুমি কি যুদ্ধ করিবে আর নিহত হইবে ? অনন্তর, তোমার স্ত্রীকে (অন্যের সহিত) বিবাহ দেওয়া হইবে এবং তোমার সম্পত্তি (অপরের মধ্যে) বণ্টন করিয়া দেওয়া হইবে ? আদম তনয় তাহার কথাকে প্রত্যাখ্যান করিয়া জিহাদে অবতীর্ণ হইয়াছে। হুযুর (সা) বলেন, বনী আদমের মধ্য হইতে যে ব্যক্তি এতদ্‌সমুদয় কার্য করে, অতঃপর স্বাভাবিক মৃত্যুবরণ করে তাহাকে জান্নাতে দাখিল করা আল্লাহ্‌ তাআলার দায়িত্ব হইয়া যায়। আর যদি সে ব্যক্তি পানিতে ডুবিয়া ইন্তিকাল করে, তবে তাহাকে জান্নাতে দাখিল করা আল্লাহ্‌ তা'আলার দায়িত্ব হইয়া যায় আর যদি চতুষল্পদ প্রাণী তাহাকে পদতলে পিষ্ট করিয়া নিহত করে, তবে তাহাকে জান্নাতে দাখিল করা আল্লাহ্‌ তা'আলার দায়িত্ব হইয়া যায় । ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন : তাহাদের সম্মুখ দিক হইতে তাহাদের উপর হামলা চালাইব’ অর্থাৎ ‘আখিরাত সম্পর্কে তাহাদের মনে সংশয় আনিয়া দিতে চেষ্টা করিব; তাহাদের পশ্চাৎ দিক হইতে তাহাদের উপর আক্রমণ চালাইব’ অর্থাৎ ‘পার্থিব বিষয়ে তাহাদের মনে আকর্ষণ ও লোভ জন্মাইতে চেষ্টা করিব; ‘তাহাদের ডান দিক হইতে তাহাদের উপর আক্রমণ চালাইব, অর্থাৎ তাহাদের উপর আক্রমণ চালাইব অর্থাৎ গুনাহের কাৰ্যকে তাহাদের নিকট লোভনীয় করিয়া দেখাইব । ইব্‌ন আব্বাস (রা) হইতে (আলী) ইব্‌ন আবূ তালহা আওফীর বর্ণনার অনুরূপ বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন : তাহাদের সম্মুখ দিক হইতে অর্থাৎ পার্থিব বিষয়ে; তাহাদের পশ্চাৎ দিক হইতে অর্থাৎ আখিরাতের বিষয়ে; তাহাদের ডান দিক হইতে, অর্থাৎ সৎ কার্যের বিয্নয়ে, তাহাদের বাম দিক হইতে, অর্থাৎ ‘অসৎ কার্যের বিষয়ে । কাতাদা (র) হইতে সাঈদ ইব্‌ন আবূ আর্ধবাহ্‌ (র) বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলিয়াছেন : ইবলীস তাহাদের সম্মুখ দিক হইতে তাহাদের উপর আক্রমণ চালাইবে অর্থাৎ ‘তাহাকে বলিবে, কিয়ামত, বেহেশত, দোযখ ইত্যাদি বলিয়া কিছু নাই । তাহাদের পশ্চাৎ দিক হইতে তাহাদের উপর আক্রমণ চালাইবে অর্থাৎ পার্থিব বিষয়ে তাহাদিগকে প্রলুন্ধ করিতে চেষ্টা করিবে । তাহাদের ডান দিক হইতে তাহাদের উপর আক্রমণ চালাইবে অর্থাৎ ‘সৎ কার্যসমূহ হইতে তাহাদিগকে বিরত রাখিতে চেষ্টা করিবে । তাহাদের বাম দিক হইতে তাহাদের উপর আক্ৰমণ করিতে সমর্থ হইলেও উর্ফ্মদিক হইতে তাহাদিগকে আক্রমণ করিতে পারিবে না। এই দিক হইতে তাহাদের উপর আল্লাহ্‌ তা'আলার রহমত নাযিল হয়। ইবলীস আল্লাহ্র বান্দা ও

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।