তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৪ তাফসীরে ইব্ন কাছীর FETE BU. sls lao LEE SRSLY Uo IU 5 ৮: লা +০০০০ el io ip SS CE “আর সেই সময়ের কথা স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বলিলেন, ‘নিশ্চয় আমি ছাচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা মানব সৃষ্টি করিব; যখন উহার সৃষ্টি কার্যকে পূর্ণতা দান করিব ও উহাতে আমার (তরফ হইতে) রহ সঞ্চার করিব, তখন তোমরা তাহার সম্মুখে সিজদাকারীরূপে নত হইবে৷ অনন্তর, সকল ফেরেশতাই সিজদা করিল, কিন্তু ইবলীস নহে । সে সিজদাকারীদের দলভুক্ত হইতে অসন্মতি জানাইল” (১৫ : ২৮-৩১) উহা এইরূপে ঘটিয়াছিল যে, আল্লাহ্‌ তা'আলা যখন ঠনঠনে মৃত্তিকা হইতে স্বীয় কুদরতে ‘আদম’কে সৃষ্টি করিলেন ও তাহাকে একটা পূর্ণ মানবদেহের আকার দিলেন এবং উহাতে স্বীয় (সৃষ্ট) রূহ সঞ্চার করিলেন, তখন তিনি তাহার (আল্লাহ্‌র) প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্ত . আদমের সম্মুখে সিজদা করিতে ফেরেশতাদের প্রতি নির্দেশ দিলেন। তাহারা সকলে এই নির্দেশ পালন করিলেন, কিন্তু ইবলীস করিল না। সে সিজদাকারিগণের অন্তর্ভুক্ত হইল না। ইবলীস সম্পর্কিত আলোচনা সূরা বাকারায় প্রথমদিকে করা হইয়াছে আলোচ্য আয়াতের অন্তর্গত $5’ (আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি) ও 56,০ ' (আমি তোমাদিগকে সুন্দর আকৃতি দিয়াছি) বাক্যদ্বয়ে যে ‘তোমাদিগকে’ শব্দদ্বয়ের উল্লেখ রহিয়াছে, উহার ব্যাখ্যা হইল-_আদমকে সৃষ্টি করিয়াছি ও সুন্দর আকৃতি দান করিয়াছি। ইব্‌ন জারীর (র) এইরূপ ব্যাখ্যাই করিয়াছেন। ইব্‌ন আব্বাস হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন যুবায়ের, মিন্‌হাল ইব্‌ন আমর আল-আ'মাশ, সুফইয়ান সাওরী বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন : 46,৮০ ০ 4. অর্থাৎ (সকল) মানুষকে পুরুষের মেরুদণ্ডে সৃষ্টি করা হইয়াছে এবং নারীর গর্ভাশয়ে (সুন্দর) আকৃতি দেয়া হইয়াছে। হাকিম (র) (4.1) ইহা বর্ণনা করিয়া ইহাকে বুখারী ও মুসলিমের শর্তের ভিত্তিতে ‘সহীহ্‌’ নাম দিয়াছেন। অবশ্য বুখারী ও মুসলিমে উহা স্থান পায় নাই । ইব্ন জারীর (র) জনৈক প্রথম যুগের তাফসীরকার হইতে বর্ণনা করিয়াছেন যে, আয়াতের _ ‘তোমাদিগকে’ শব্দদ্বয়ের ব্যাখ্যা হইবে আদমের বংশধরগণ । তাহা ছাড়া রাবী ইবৃন আনাস, আস-সুদ্দী, কাতাদা ও যাহ্‌হাক প্রমুখ $ ৫&১ ১%, “১৮-০ আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন : অর্থাৎ আমি আদম সৃষ্টি করিয়াছি; অতঃপর তাহার বংশধরদিগকে সুন্দর আকৃতি প্রদান করিয়াছি। অবশ্য তাহাদের এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে; কারণ, ইহার অব্যবহিত পর আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন : 53 (১১! 5১০১ 15,5 (অতঃপর আমি ফেরেশতাদিগকে নিদেশ দিলাম, ‘তোমরা আদমকে সিজদা করো) ইহা দ্বারা বুঝা যায়, পূর্বের ‘তোমাদিগকে’ শব্দদ্বয়ের প্রত্যেকটির ব্যাখ্যা ‘আদম’-ই হইবে । প্রশ্ন দেখা দেয়, আয়াতে ‘তোমাদিগকে’ শব্দদ্বয় দ্বারা যদি আদমের বংশধরগণকে না বুঝাইয়া শুধু আদমকেই বুঝানো হইয়া থাকে, তবে এক্ষেত্রে বহুবচন ‘তোমাদিগকে’ শব্দ : কেনো ব্যবহত হইল ? এই প্রশ্নের উত্তর এই যে, ‘আদম’ মানব কুলের পিতা বিধায় তাহার স্থলে বহুবচন ব্যবহৃত হইয়াছে। যেমন হুযূর পাক (সা)-এর যুগের বনী ইসরাঈলদের সম্বোধন

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।