তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আ'রাফ ১৪১ তিনি আরও বলিয়াছেন : GODS EE 5 Sd CE YS LETTING Lal Ss i 0G SNE EG GS PEE Ls GAVE LO CE i s Sh যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, তখন মানুষের মধ্যে না পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক থাকিবে আর না তাহারা একে অপরের খৌজ-খবর করিবে । যাহাদের (নেকীর) পাল্লাসমূহ ভারী হইবে, তাহারা সিদ্ধ মনোরথ হইবে; আর যাহাদের (নেকীর) পাল্লাসমূহ হালকা হইবে, তাহারা সেই সকল ব্যক্তি, যাহারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডাকিয়া আনিয়াছে। তাহারা চিরকাল জাহার্নামে থাকিবে” (২৩ : ১০১ -১০৩)। আমল, আমলনামা ও আমলের অধিকারী ব্যক্তি--কিয়ামতের দিনে মীযানে এই তিনটির কোনটিকে ওজন করা হইবে সে সম্পর্কে তাফসীকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, স্বয়ং আমলকেই ওজন করা হইবে । তাহারা বলেন, আমল অজড় বিষয় হইলেও কিয়ামতের দিনে আল্লাহ্‌ তা'আলা উহাকে জড় বিষয়ে পরিবর্তিত করিয়া দিবেন। বাগাবী (র) বলিয়াছেন, ইবৃন আব্বাস (রা) হইতে এই মর্মে একটি বর্ণনা রহিয়াছে যাহা বুখারী শরীফের একটি হাদীসে বর্ণিত হইয়াছে। উহা এই : ‘কিয়ামতের দিনে সূরায়ে বাকারা ও সূরায়ে আলে-ইমরান দুই খানা মেঘ অথবা দুই খানা চাদোয়া অথবা আকাশে ছড়ানো দুই ঝাঁক পাখির আকারে উপস্থিত হইবে । এইকরূপে বুখারী শরীফের আরেক হাদীসে বর্ণিত হইয়াছে : কুরআন মজীদ উহার ধারক ও অনুসারীর সম্মুখে সুবর্ণগাত্র বিশিষ্ট যুবকের আকারে উপস্থিত হইবে । সে জিজ্ঞাসা করিবে তুমি ' কে ? কুরআন মজীদ বলিবে, আমি সেই কুরআন যাহা তোমাকে রাত্রিতে জাগ্রত রাখিয়াছে এবং দিনে তৃষ্ণার্ত রাখিয়াছে। বারা ইব্‌ন আযিব (রা) কর্তৃক বর্ণিত কবরের জিজ্ঞাসাবাদের ঘটনা সম্পর্কীয় হাদীসে রহিয়াছে : ‘তারপর মু'মিনের কাছে সুবর্ণগাত্র বিশিষ্ট সুঘবাণযুক্ত এক যুবক আসিবে ৷ মু’মিন তাহাকে জিজ্ঞাসা করিবে, তুমি কে ? যুবক উত্তর করিবে, আমি তোমার নেক আমল । আলোচ্য হাদীসেই কাফির ও মুনাফিক সম্পর্কে উল্লেখিত ঘটনার বিপরীত ঘটনা বর্ণিত হইয়াছে। কেহ কেহ্‌ বলেন : কিয়ামতের দিনে মীযানে মানুষের আমলনামাকে ওজন করা হইবে । এ সম্পর্কিত হাদীসে এইরূপই বর্ণিত হইয়াছে যে, “একজন লোককে হিসাবের জন্যে উপস্থিত করা হইবে । তারপর মীযানের এক পাল্লায় (তাহার বদ আমলের) নিরানব্বই খানা দস্তাবীয রাখা হইবে প্রত্যেকটি দস্তাবীয মানুষের নযর যতদূর যাইতে পারে, ততদূর পর্যন্ত বিস্তৃত হইবে । অতঃপর একখানা চিরকুট আনা হইবে । উহাতে লিখিত থাকিবে শুধু 19 এ! 3 আল্লাহ্‌ ব্যতীত কোন মা'বুদ নাই । লোকটি আরয করিবে, পরওয়ারদেগার ! এই সব (পাপের ' বৃহৎ বৃহৎ) দস্তাবীযের তুলনায় এই (ক্ষুদ্র) চিরকুটের কী-ই বা ওযন রহিয়াছে ? আল্লাহ্‌ বলিবেন, তোমার প্রতি কিছুতেই অবিচার করা হইবে না। অনন্তর, সেই চিরকুট খানা অপর পাল্লায় স্থাপন করা হইবে । রাসূল (সা) বলেন : ওযনে দস্তাবীযগুলি হালকা এবং চিরকুট খানা ভারী প্রমাণিত হইবে ।

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।