Contents সূরা আ'রাফ ১৩৯ আলোচ্য ॥4! )--)' ৮১:5 আয়াতাংশটি আল্লাহ্ পাকের নিম্ন আয়াতের অনুরূপ : ll 2 BU Jd esl pn অর্থাৎ “আর সেই দিনের কথা স্মরণ করো, যেদিন আল্লাহ্ তাহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন, তোমরা রাসূলগণকে কী উত্তর দিয়াছিলে” (২৮ £৬৫)? তিনি অন্যত্র আরো বলিয়াছেন : SLANE CHL le Y HIG tal GC IES Pd td 1 “সেই দিনের কথা স্মরণ করো, যেদিন আল্লাহ্ রাসূলদিগকে সমবেত করিয়া জিজ্ঞাসা করিবেন, * তোমাদিগকে কী উত্তর দেওয়া হইয়াছিল ?’ তাহারা বলিবে, ‘আমাদের নিকট (পূর্ণ) জ্ঞান নাই; তুমি নিশ্চয়-ই গায়বী বিষয়সমূহ সম্পৰ্কে মহাজ্ঞানী” (৫ : ১০৯) । আল্লাহ্ তা‘আলা যে দীন বা জীবন-বিধান দিয়া জাতিসমূহের নিকট রাসূল পাঠাইয়াছেন, সে সম্পর্কে তাহারা রাসূলদিগকে কী উত্তর দিয়াছে, কিয়ামতের দিন তাহাদের নিকট আল্লাহ্ তাআলা তদ্বিষয়ে জিজ্ঞাসাবাদ করিবেন। অনুরূপভাবে রাসূলদিগকেও তাহাদের রিসালাতের দায়িত্ পালন ও জাতিসমূহের নিকট হইতে প্রাপ্ত উত্তরের ধরন সম্বন্ধে প্রশ্ন করিবেন ৷ ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইবন তালহা কর্তৃক আলোচ্য আয়াতের এইরূপ তাফসীর বর্ণিত হইয়াছে । ইব্ন মারদুবিয়া ... ইব্ন উমর (রা) (হইতে পর্যায়ক্রমে নাফি, লায়স, মুহারিবী, আবূ সাইদ আল-কিন্দী, ইবরাহীম ইব্ন মুহাম্মদ ইবনুল হাসান, মুহাম্মদ ইব্ন আহমদ ইবৃন ইবরাহীমও) বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন : “হুযুর (সা) বলিয়াছেন, তোমাদের প্রত্যেককেই তত্ত্বাবধানের ব্যক্তি বা বস্তু সম্পর্কে জওয়াবদিহী করিতে হইবে । নেতাকে তাহার দায়িত্বাধীন ব্যক্তিবর্গ সম্পর্কে, পরিবারের নেতাকে তাহার পরিবারের সদস্যগণ সম্পর্কে, গৃহকত্রীকে তাহার স্বামীর ংসার সম্পর্কে এবং গোলামকে তাহার মালিকের সম্পদ সম্পর্কে জওয়াবদিহী করিতে হইবে । ইব্ন তাউস (র) হইতে লায়স (র) অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি এ প্রসংগে আলোচ্য আয়াতটি পাঠ করিয়া শুনাইয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে এই হাদীসের প্রথমাংশ বর্ণিত হইয়াছে । আলোচ্য 5 (০, ০ ৫-৮ ৬০5 আয়াতাংশের মর্ম সম্পর্কে ইবন আব্বাস (রা) বলেন : কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা তাহার সম্মুখে উপস্থাপিত করা হইবে । উহা তাহার আমলের কথা বলিয়া দিবে: আল্লাহ্ তা'আলা পূর্ণ, নিশ্চিত ও সুক্ষ্ম ইল্ম ও জ্ঞানের অধিকারী । তিনি এই ইল্ম ও জ্ঞান দ্বারা সকল বিষয়ের বিশদ বিবরণ তাহার সামনে তুলিয়া ধরিবেন। তিনি স্বীয় বান্দাগণের ছোট-বড়, তুচ্ছ-অতুচ্ছ সমুদয় (চিন্তা) কথা ও কার্য সম্বন্ধে তাহাদিগকে অবহিত করাইবেন । কারণ, (স্বীয় সৃষ্টি সম্পর্কে) তিনি বেখবর বা অনবহিত নহেন । তিনি কুপথে পরিচালিত চক্ষুসমূহকে এবং অন্তরের গোপন চিন্তাসমূহকেও জানেন । অন্যত্ৰ আল্লাহ্ পাক বলিয়াছেন : SNA Yb, Y, oN Lb 5 i> N Gols SUES bis Le s Beetil
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।