Contents সূরা আন‘আম ১২৫ তিনি নবীগণের সর্বশেষ নবী এবং সাধারণভাবে বনী আদমের নেতা । পরস্তু তাহাকে আল্লাহ্ তা'আলা “মাকামে মাহমুদ’-এর অধিকারী বানাইয়া এমন মহত্ব দান করিয়াছেন যে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টিকুল তাহার কাছে চলিয়া আসিবে । এমন কি হযরত ইবরাহীম (আ)ও আসিবেন। ইব্ন মাদুবিয়া বলিয়াছেন : মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন হাফ্স (র) ... আরযী (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) প্রভাতকালে এই দু'আ পাঠ করিতেন : ll Cl es 2 LS 233 DSN LS AN se Lol ln ul Ly > আমাদের প্রভাত হইবে মিল্লাতে ইসলাম, কালেমায় তাওহীদ, আমাদের নবী মুহাম্মদ (সা)-এর দীন এবং আমাদের আদি পিতা একনিষ্ঠ ইবরাহীমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকিয়া অনস্তর ইরাহীম (আ) মুশরিকগণের অন্তর্ভুক্ত ছিলেন না। ইমাম আহমদ (র) বলেন : ইয়াযীদ (র) মুহাম্মদ ইব্ন ইসহাক ও অন্যান্য বর্ণনাকারীর সূত্রে ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে তিনি বলেন : মহানবী (সা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, আল্লাহ্ তা'আলার নিকট ধর্মসমূহের মধ্যে মনপূত ধর্ম কোনটি ? মহানবী (সা) জবাব দিলেন : >| .:4। অর্থাৎ সহজ সরল দীনে হানীফ । ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) আরও বলেন : সুলায়মান ইব্ন দাউদ (র) ... আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন : মহানবী (সা) আমার থুতনী তাহার কাধের উপর রাখিলেন যেন আমি হাবশীদের খেলাধূলা দেখিতে পাই ৷ কিছুক্ষণ থাকার পর অবসন্নৃতা আসায় আমি থুতনী সরাইয়া নিলাম এবং সেখান হইতে ফিরিয়া আসিলাম । অপর এক . রিওয়ায়েতে আছে যে, আয়িশা (রা) বলেন, এ দিন মহানবী (সা) বলিয়াছেন : ইয়াহুদীগণ উপলব্ধি করিতে পারে যে, আমাদের ধর্মের মধ্যে বিরাট প্রশস্ততা রহিয়াছে। আমি অনুপম সংকীর্ণহীন ধর্মসহ প্রেরিত হইয়াছি। মূল হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ রহিয়াছে। অধিক কথা যতখানি পাওয়া যায় তাহার অনুকূলেও বিভিন্ন হাদীস বর্তমান । বুখারীর ব্যাখ্যা পুস্তকে ইহার সনদসমূহ সবিস্তার বর্ণনা করিয়াছি । সমস্ত প্রশংসা আল্লাহ্র । তাল dL ie) ET TE 1:5 আয়াতের মর্ম হইল, উক্ত আয়াতে আল্লাহ্ পাক তাহার নবীকে অবহিত করান যে মুশরিকগণ আল্লাহ্ ব্যতীত অন্য যে সবের ইবাদত করে এবং আল্লাহ্র নাম ছাড়া যত জীবজস্তু যবাহ্ করে এই সব ক্ষেত্রে নবী (সা) তাহাদের বিপরীত ৷ কেননা নবী (সা)-এর নামায হইল আল্লাহ্র জন্য এবং কুরবানীর পশু একমাত্র আল্লাহ্র নামেই যবাহ করিয়া থাকেন । তাই আল্লাহ্ পাক বলেন : হে নবী! তুমি উহাদিগকে জানাইয়া দাও যে, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও মরণ সবকিছু একমাত্র বিশ্বজগতের মালিক ও প্রতিপালক আল্লাহ্র জন্য । যেমন নবীকে অন্য আয়াতে " আল্লাহ্ হুকুম দিয়াছেন : >; 5১): ; (“তোমার প্রতিপালকের জন্য নামায পড় ও কুরবানী কর) ৷ অর্থাৎ একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ্র জন্যই তোমার নামায ও কুরবানী হওয়া উচিত । কেননা মুশরিকগণ দেব-দেবীর ইবাদত করে এবং তাহাদের নামেই পশু যবাহ করে।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।