Contents ১২৪ তফসীরে ইব্ন কাছীর ১৬২. হে নবী ! বল, আমার নামায, কুরবানী, আমার জীবন ও মরণ জগৎসমূহের প্রতিপালকের উদ্দেশ্যে । ১৬৩. তাহার কোন শরীক নাই । আমি ইহাই আদিষ্ট হইয়াছি এবং আমিই মুসলমানদের মধ্যে প্রথম । তাফসীর : আল্লাহ্ তাআলা তাহার নবীকে সরল সহজ ও সৎ পথে পরিচালিত করিয়া তাহার প্রতি যে দয়া প্রদর্শন করিয়াছেন এবং তাহার জন্য যে ইহা এক বিরাট নিয়ামত বিশেষ তাহা জন-সনম্মুখে প্রকাশ করিবার জন্য তিনি উপরোক্ত আয়াতে তাহার নবীকে নির্দেশ দিয়াছেন । তাহাকে যে পথে পরিচালিত করা হইতেছে সেপথ এমন এক মহা রাজপথ, যাহাতে সংকীৰ্ণতা ও বিভ্রান্তির লেশ মাত্র নাই । ইহা একটি সুপ্রতিষ্ঠিত জীবন-বিধান । হযরত ইবরাহীম (আ) একনিষ্ঠ ছিলেন, অংশীবাদী ছিলেন না, তাহারও মতাদর্শ ইহাই । যেমন আল্লাহ্ পাক আল-কুরআনে অন্যস্থানে বলিয়াছেন : LLL a SAL oe Ey “নির্বোধ ও বোকা লোকেরাই ইবরাহীমের ধর্মাদর্শ হইতে ফিরিয়া থাকিতে পারে” (২ ১৩০) । Sal Cr i ls nde bs bs SUS 2 > 5 all ss tnt ll “আল্লাহ্র পথে যেরূপ জিহাদ করা উচিত তদ্রুপ জিহাদ কর । তিনি তোমদিগকে মনোনীত করিয়া নিয়াছেন। তিনি তোমাদের উপর জীবনাদর্শ গ্রহণের বেলায় কোন সংকীর্ণতা চাপাইয়া দেন নাই । ইহাই হইতেছে তোমাদের আদি পিতা হযরত ইবরাহীমের জীবনাদর্শ (২২ : ৭৮)। অপর এক স্থানে তিনি বলেন : SEY ১s! LSC: Sle Ls iS AEG I pont! vl J >! EE PONE ETT NE: PC ABS SLE BE Cy Eos lat a ot sl “ইবারহীম ছিল এক উম্মত, আল্লাহ্র অনুগত, একনিষ্ঠ । সে অংশীবাদিগণের অন্তর্ভুক্ত ছিল না। সর্বদা আল্লাহ্র প্রতি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকত । আমি উহাকে মনোনীত করিয়া নিয়াছি এবং সরল পথে পরিচালিত করিয়াছি। এই পার্থিব জগতেও তাহাকে সুন্দর জীবন ও নেকী দান করিয়াছি। তেমনি পরকালে সে পূণ্যবান লোকদিগের মধ্যে অন্যতম । সুতরাং আমি তোমার নিকট একনিষ্ঠ ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ করার জন্য ওয়াহী পাঠাইয়াছি। সে অংশীবাদিগণের অন্তর্ভুক্ত ছিল না” (১৬ : ১২০-১২২) । হযরত ইবরাহীম (আ)-কে অনুসরণের ব্যাপারটি এ জন্য জরুরী করা হয় নাই যে, তিনি নবী করীম (সা) হইতে অধিক পূর্ণতাপ্রাপ্ত নবী ছিলেন! মূলত ইবরাহীম (আ) আমাদের নবী মুহাম্মদ (সা)-এর তুলনায় পূর্ণাংগও ছিলেন না। কেননা মুহাম্মদ (সা) হইলেন পূর্ণাংগ ও সর্বশেষ নবী ৷ তিনি দীনকে শ্যাপক ও ও পূর্ণাংগভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন এবং তাহাকে এমন পূর্ণাংগরূপ দান করিয়াছেন যাহা কোন কালেই কোন নবী দিতে সক্ষম হন নাই । এই কারণেই
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।