তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন'আম ১১৭ (আর এক হাদীস) ইহা আবদুল্লাহ্‌ ইবন আমর, আবদুর রহমান ইব্‌ন আউফ এবং মুআবিয়া ইব্‌ন আবু সুফিয়ান (রা) হইতে বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র) বলেন : হাকাম ইব্ন নাফি’ (র) অন্যান্য বর্ণনাকারীর সূত্রে ইব্‌ন সা'দী (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : “শত্রু যতদিন যুদ্ধ অব্যাহত রাখে, ততদিন হিজরত বন্ধ হইবে না।” অতঃপর মুআবিয়া, আবদুর রহমান ইব্‌ন আউফ এবং আবদুল্লাহ্‌ ইবন আমর ইবনুল ‘আস (রা) বলেন : মহানবী (সা) বলিয়াছেন : হিজরত দুই প্রকার । পহেলা হিজরত হইল পাপের কাজ পরিত্যাগ করা । আর দ্বিতীয় হিজরত হইল আল্লাহ্‌ তা'আলা এবং তাহার রাসূলের দিকে হিজরত করা । তওবা কবূল হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হইবে না। তবে পশ্চিম দিক হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সর্বদা তওবা কবূল হইতে থাকিবে । তাই সেদিকে যখন সূর্য উদিত হইবে, তখন সমস্ত মানুষের যাহার মধ্যে কিছু ঈমান ও আমল রহিয়াছে তাহা মোহর করিয়া দেওয়া হইবে এবং উহাই তাহার জন্যে নিদিষ্ট থাকিবে । এই হাদীসটি ‘হাসান’ সনদে বর্ণিত বটে । কিন্তু সিহাহ্‌ সিত্তাহ্র কিতাবের কোন সংকলকই ইহাকে গ্রহণ করেন নাই । (আর এক হাদীস) ইহা ইবন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে। আল-আরাবী ইব্‌ন সিরীনের সূত্রে আবূ উবায়দা হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন, কিয়ামতের যে সব লক্ষণের কথা উল্লেখ করা হইয়াছে উহা প্রায়ই পাওয়া গিয়াছে । মাত্র চারিটি লক্ষণ এখনও অবশিষ্ট । উহা হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া, দাজ্জালের আবির্ভাব হওয়া, দাব্বাতুল আরদ বাহির হওয়া এবং ইয়াজুজ মাজুজ বাহির হওয়া । অতঃপর তিনি বলেন : তবে যে লক্ষণটির দরুন আমলনামা মোহর করা হইবে, তাহা হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া । তোমরা কি আল্লাহ্‌ তা'আলার এই আয়াতের প্রতি লক্ষ কর নাই যে, তিনি বলিয়াছেন 4%, ০৬! /=১; ৮৬2৮ (যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবে) অর্থাৎ পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইবে । ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণিত একটি হাদীসকে আবূ বকর ইব্ন মারদুবিয়া তদীয় তাফসীরে মারফু' সনদে বর্ণনা করিয়া দীর্ঘ বর্ণনার এ হাদীসকে গরীব ও মুনকার নামে অভিহিত করিয়াছেন ! হাদীসের বিবরণ হইল এই : সেই দিন চন্দ্র-সূর্য একত্রে পশ্চিম দিক হইতে উদয় হইবে । আকাশের মধ্যস্থানে আসিবার পর আবার পশ্চিম আকাশে অস্তমিত হইবে । অতঃপর পূর্ববৎ তাহার উদয়স্থল পূর্বাকাশ হইতে নিয়মিত উদয় হইতে থাকিবে। এই হাদীসটি সনদের দিক দিয়া শুধু ‘গরীবই’ নয় বরং মুনকার ও মাওজু বটে ! হাদীসটিকে মারফু’ দাবী করা হইলেও উহা ইৰূন আব্বাস (রা) অথবা ওয়াহাব ইবৃন মুনাব্বিহ্র বক্তব্য । ফলে উহার মারফু’ রূপে পরিবর্তন করা হইয়াছে আল্লাহ্‌ই সর্বজ্ঞ । সুফিয়ান (র) মানসুর ও আমিরের সূত্রে আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন: কিয়ামতের পহেলা লক্ষণ প্রকাশ হইলে আমলনামা বন্ধ হইবে এবং:কিরামান কাতিবীন ফেরেশতান্বয়ের দায়িত্‌ শেষ হইবে । এই হাদীসকে ইব্‌ন জারীরও বর্ণনা করিয়াছেন। আর আলোচ্য [51,০ ৩1১৪৫ ৫০ 5% এ ও আয়াতাংশের মর্ম হইল, সেদিন আল্লাহ্‌র কথার বাস্তব প্রমাণ পাইয়া কাফিরগণ তাহার প্রতি ঈমান আনিবে । কিন্তু তাহাদের

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।