তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন'আম ১১৩ কিয়ামতের দিন হইবে । অথবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবার প্রতীক্ষায় উহারা রহিয়াছে। যে দিন প্রতিপালকের কোন নিদর্শন আসিবে সেদিন কোন ব্যক্তির ঈমান ফলপ্রসূ হইবে না । আর ইহা কিয়ামতের পূর্ব নিদর্শনসমূহের অন্যতম কিছু হইবে। ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যায় লিখিয়াছেন : মূসা ইব্‌ন ইসমাঈল (র) ...আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : দিবাচক্রবালের পশ্চিম প্রান্ত হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত হইবে না । মানুষ যখন ইহা অবলোকন করিবে, তখন কিয়ামতের প্রতি ঈমান আনিবে । কিন্তু তখন ঈমান গ্রহণে কোন ফল হইবে না, যদি পূর্বাহে ঈমান না আনিয়া থাকে । ইসহাক (র) বিভিন্ন রাবীর সনদে আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : “দিবা চক্ৰবালের পশ্চিম দিক হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইবে না। পশ্চিম দিক হইতে সূর্য উদয় হইলে লোকেরা উহা অবলোকন করিয়া সকলেই ঈমান আনিবে ৷ কিন্তু পূর্বে ঈমান না আনিয়া থাকিলে এই সময় ঈমান আনায় কোন ফলোদয় হইবে না। অতঃপর তিনি উপরোক্ত আয়াত পাঠ করিলেন ।” এই হাদীসটি এককভাবেই দুইটি সূত্রে বর্ণিত হইয়াছে । প্রথম সনদে বর্ণিত হাদীসটি ইমাম তিরমিযী ব্যতীত সিহাহ্‌ সিত্তাহ্র সকলই বর্ণনা করিয়াছেন । দ্বিতীয় সনদের হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বলেন : আবূ কুরাইব (র) বিভিন্ন রাবীর সনদে আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন : তিনটি পূর্ব নিদর্শন যখন প্রকাশ পাইবে, তখন আগে ঈমান না আনিয়া থাকিলে তখনকার ঈমান আনায় কোন উপকার হইবে না । তেমনি ঈমানের ভিত্তিতে নেক আমল করাও ফলপ্রসূ হইবে না । সেই নিদর্শন তিনটি হইতেছে পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া; দাজ্জাল প্রকাশ হওয়া এবং দাব্বাতুল আরদ বাহির হওয়া । এই হাদীসটিকে ইমাম আহমদ (র) অন্যান্য রাবীর সনদে আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তাহার মতে তৃতীয় লক্ষণ হইল ধুয়া উদগীরণ হওয়া ৷ ইমাম মুসলিম ও ইমাম তিরমিযী একাধিক সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর (র) বলিয়াছেন : রবী‘ ইবৃন সুলায়মান (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী (সা) বলিয়াছেন : পশ্চিম দিক হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না । যখন পশ্চিম দিকে সূর্যোদয় হইবে তখন সকল মানুষই ঈমান আনিবে । কিন্তু পূর্বে ঈমান না আনিয়া থাকিলে তখন ঈমান আনায় কোন ফলোদয় হইবে না। এই হাদীসকে বিভিন্ন সনদে বর্ণনা করা হইয়াছে এবং হাফিজ আবূ বকর ইব্‌ন মারদুবিয়া তাহার তাফসীরে উল্লেখিত সবগুলি সনদই প্রকাশ করিয়াছেন । ইব্‌ন জারীর (র) বলিয়াছেন, হাসান ইব্‌ন ইয়াহ্‌ইয়া (র) বিভিন্ন রাবীর সনদে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : “যে লোক পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইবার পূর্বে তাওবা করিবে তাহার তাওবা মঞ্জুর হহরে |” তবে সিহাহ্‌ সিত্তাহ্র কেহই এ হাদীসটি বর্ণনা করেন নাই । অন্য এক হাদীস বুখারী ও মুসলিমসহ অন্যান্য সংকলক ইবরাহীম ইবন ইয়াযীদ (র)-সহ অন্যান্য রাবীর সনদে আবূ যার (রা) হইতে বর্ণনা করেন যে, UT সূর্য ইবনে কাছীর ৪র্থ = ১৫

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।