তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০৪ তফসীরে ইব্ন কাছীর ইমাম আহমদ (র) বলেন : আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র) যিনি আবূ বকর ইব্‌ন আবূ সায়বা (র) . ... জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, জাবির (রা) বলেন : আমরা মহানবী (সা)-এর নিকট বসা ছিলাম ৷ তিনি মাটিতে তাহার সম্মুখ দিকে একটি রেখা আঁকিলেন। অতঃপর বলিলেন : ইহা হইল আল্লাহ্র পথ । তারপর উহার ডানদিকে ও বামদিকে দুই দুইটি করিয়া রেখা অংকন করিলেন এবং বলিলেন, এই রেখাগুলি হইতেছে শয়তানের পথ । অবশেষে তিনি মধ্য রেখাটির উপর স্বীয় হস্ত রাখিলেন এবং এই আয়াত পাঠ করিলেন : EUG BIS I 8 ES GE ead ss Vy tpa5l Cis bl D3 Uf, ES Sl as ইমাম আহমদ ও ইবৃন মাজা তাহাদের সুনানের কিতাবুস সুন্নাহ্‌ অধ্যায়ে এই হাদীসটি লিপিবদ্ধ করিয়াছেন! ইমাম বায্যার (র) অনুরূপভাবে আবূ সাঈদ আবদুল্লাহ্‌ ইব্ন সাঈদ (র)-এর সূত্রে আবূ খালিদ আহমার (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। আমি গ্রন্থকার) বলি যে, হাফিজ ইবৃন মারদুবিয়া দুইটি সূত্রে আবূ সাঈদ আল-কিন্দী (র) ... জাবির (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। জাবির (রা) বলেন : “মহানবী (সা) একটি রেখা আকিলেন। তারপর উহার ডানে ও বামে দুইটি রেখা অঙ্কন করিলেন। অতঃপর মধ্য রেখাটির প্রতি স্বীয় হস্ত মুবারক রাখিয়া ০5০ ৮০ ৯ ১ PE আয়াত পাঠ করিলেন” । অবশ্য নির্ভরযোগ্য হইল ইব্‌ন মাসউদ বর্ণিত হাদীসটি, যদিও তাহার মধ্যে মতদ্বৈধতা রহিয়াছে। এই হাদীসটি ‘মওকুফ’ সনদেও বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন : মুহাম্মদ ইব্‌ন আবদুল আলা (র) .... আবান ইব্‌ন উসমান হইতে বর্ণনা করিয়াছেন যে, এক লোক ইব্‌ন মাসউদের নিকট সিরাতুল মুস্তাকীম কি তাহা জিজ্ঞাসা করিলে তিনি জবাব দিলেন : মহানবী (সা) আমাদিগকে সেইপথের নিকটবর্তী স্থানে রাখিয়া গিয়াছেন যাহার শেষ মাথা ছিল জান্নাতে । তাহার ডানদিকে ও বামদিকে অনেক রাস্তা রহিয়াছে এবং সেখানে লোক বসা রহিয়াছে। ইহার নিকট হইতে যাহারা অতিক্রম করে তাহাদিগকে এ পথে চলার জন্য ডাকা হয়। সুতরাং যে লোক এ পথ গ্রহণ করিয়াছে সে জাহান্নামে গিয়া পৌছিয়াছে। আঁর যে লোক সরল পথ অনুসরণ করিয়াছে সে জান্নাতে গিয়া উপনীত হইয়াছে। অতঃপর ইব্‌ন মাসউদ Jl 5 S550 Css ble OS $57 ৩% 154 3: আয়াত পাঠ করিলেন। ইব্‌ন মারদুবিয়া (র) বন্ধেন : আবূ আমর (র) .... সাবা করিয়াছেন । আবদুল্লাহ্‌ (রা) সিরাতুল মুস্তাকীম কি তাহা জিজ্ঞাসা করিলে ইব্‌ন মাসউদ (রা) জবাব দিলেন : মহানবী (সা) আমাদিগকে পথের নিকটতম স্থানে রাখিয়া গিয়াছেন আর সেই পথের অপর মাথা ছিল জান্নাতে । অতঃপর তিনি সম্পূর্ণ হাদীসটি উল্লেখ করিলেন। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । অনুরূপ নওয়াস ইব্‌ন সাময়ান হইতে হাদীসটি বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র) বলেন: হাসান ইব্‌ন সওয়ার আবুল আলা (র) .... রাবী নওয়াস ইব্ন সাময়ান (রা) হইতে

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।