কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ আর গর্ভের সন্তানকে জীবিত এবং পুরুষ ধরে নিলে মাসআলা গঠিত হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ ১, আর অবশিষ্ট সম্পত্তি পাবে গর্ভের সন্তান, আর চাচা কিছুই পাবে না। আর গর্ভের সন্তানকে জীবিত এবং নারী ধরে নিলে মাসআলা গঠিত হবে ২৪ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ- যার পরিমাণ ৩, আর গর্ভের দুই কন্যা সন্তান দুই তৃতীয়াংশ পাবে- যার পরিমাণ ১৬, আর অবশিষ্ট সম্পত্তি চাচা পাবে। ১১ হারিয়ে যাওয়া (মাফকুদ) ব্যক্তির মীরাছ মাফকুদ বা হারিয়ে যাওয়া ব্যক্তি হলো: এমন ওয়ারিছ, যার কোনো খবর পাওয়া যায় না। ফলে এটা জানা যায় না যে, সে জীবিত না মৃত। হারিয়ে যাওয়া ব্যক্তির বিধান: হারিয়ে যাওয়া ব্যক্তির দুইটি অবস্থা: জীবন অথবা মৃত্যু... আর উভয় অবস্থারই কিছু বিশেষ বিধান আছে: কিছু বিধান তার স্ত্রীর সাথে সম্পর্কিত... কিছু বিধান তার উত্তরাধিকারী হওয়া বা না হওয়ার সাথে সম্পর্কিত... কিছু বিধান অন্যদের তার উত্তরাধিকারী হওয়ার সাথে সম্পর্কিত... কিছু বিধান অন্যান্য ব্যক্তির তার সঙ্গে ওয়ারিছ হওয়ার সাথে সম্পর্কিত। সুতরাং যখন দুই সম্ভাবনার (মৃত অথবা জীবিত থাকা) একটিকে অন্যটির উপরে প্রাধান্য দেওয়া সম্ভব হয় না, তখন এমন একটি সময়সীমা বা মেয়াদ নির্ধারণ করতে হবে, যেই মেয়াদের মধ্যে তার প্রকৃত অবস্থার ব্যাপারে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় এবং তাকে অনুসন্ধানের সুযোগ তৈরি হয়। হারিয়ে যাওয়া ব্যক্তির আশায় অপেক্ষার সময়সীমা: হারিয়ে যাওয়া ব্যক্তির জন্য অপেক্ষার সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে বিচারকের ইজতিহাদ (সিদ্ধান্ত) ও হারিয়ে যাওয়া ব্যক্তি ও অন্যান্য ওয়ারিছের ক্ষতির

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।