কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৩ গার্ভের সন্তান স্ত্রীকে তার ভাগ হতে আংশিক পরিমাণ বঞ্চিত করবে, যার ফলে স্ত্রীকে তার সুনিশ্চিত প্রাপ্য তথা এক অষ্টমাংশ ভাগ দেওয়া হবে। আর দাদী বা নানীর ভাগে গর্ভের সন্তান যেহেতু কোনো প্রকার হ্রাস করতে পারে না, তাই তাকে পূর্ণ এক ষষ্ঠাংশ ভাগ দেওয়া হবে। আর চাচাকে গর্ভের সন্তান তার পূর্ণ ভাগ থেকেই বঞ্চিত করতে পারে, ফলে সে কিছুই পাবে না। গর্ভের সন্তান তুমিষ্ঠ হওয়ার পূর্বেই সম্পত্তি বন্টনের তাগাদী দেওয়ার বিধান: যে সকল পূর্বসূরী স্বীয় ওয়ারিছদের মধ্যে কোনো গর্ভের সন্তান রেখে গেছে, তাদের দুইটি অবস্থা: প্রথম অবস্থা: হয়ত ওয়ারিছগণ গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া ও তার প্রকৃত অবস্থা স্পষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে সম্পত্তি বণ্টন করা হবে। আর এটাই উত্তম, যদি ওয়ারিছগণ এর ফলে ক্ষতিগ্রস্থ না হয়। দ্বিতীয় অবস্থা: ওয়ারিছগণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সম্পত্তি বণ্টনের তাগাদা দিবে, যেহেতু তাদের জন্য মীরাছ বণ্টন করা বৈধ। কারণ এটা তাদেরই অধিকার। তবে এই ক্ষেত্রে গর্ভের সন্তানের জন্য দুইজন পুরুষ ও দুইজন নারী ওয়ারিছের মধ্যে যারা অধিক পরিমাণ সম্পত্তির অংশীদার হবে, তাদের সমপরিমাণ ভাগ ধার্য করে রাখা হবে। যখন সে জন্ম নিবে, সে তার ভাগ নিবে, আর উদ্ধত অংশটুকু উপযুক্ত পাওনাদারকে ফিরিয়ে দেওয়া হবে। সুতরাং গর্ভের সন্তানের জন্য অধিক পরিমাণ ভাগ ধার্য করে রাখা হবে, আর ওয়ারিছ এবং গর্ভের সন্তান উভয়ের প্রত্যেককে যতটুকু পরিমাণ দেওয়া সম্ভব, তার সর্বনিয় পরিমাণ ভাগ ওয়ারিছকে দেওয়া হবে এবং অবশিষ্ট সম্পত্তি সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সংরক্ষণ করে রাখা হবে। উদীহরণ: কোনো একজন ব্যক্তি একজন গর্ভবতী স্ত্রী ও একজন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে গর্ভের সন্তানকে মৃত ধরে নিলে মাসআলা গঠিত হবে ৪ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ- যার পরিমাণ ১, আর অবশিষ্ট সম্পত্তি পাবে চাচা।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।