কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯২ গর্ভের সন্তানের প্রকৃত অবস্থা নিরূপণের ধাপসমূহ: গর্ভের সন্তানের প্রকৃত অবস্থা নিরপণের ছয়টি ধাপ: হয়ত গর্ভের সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করবে। এই অবস্থায় সে ওয়ারিছ বলে বিবেচিত হবে না। অথবা সে স্থিতিশীলভাবে জন্মগ্রহণ করবে। এমন অবস্থায় হয়ত সে একজন পুরুষ সন্তান হবে অথবা একজন নারী সন্তান হবে অথবা যমজ দুই পুরুষ সন্তান হবে অথবা যমজ দুই নারী সন্তান হবে অথবা একজন পুরুষ ও নারী সন্তান (হিজড়া সন্তান) হবে। জন্মগ্রহণের পূর্বে সম্পত্তি বণ্টনের সময় গর্ভস্থ সন্তানের জন্য দুইজন পুরুষ, অথবা দুইজন নারী ওয়ারিছের মধ্যে অধিক পরিমাণ প্রাপ্য অংশের অধিকারীর সমপরিমাণ ভাগ ধার্য করে রাখা হবে। কারণ এতেই গর্ভস্থ সন্তানের জন্য রয়েছে সাবধানতা। আর যদি গর্ভস্থ সন্তান পুরুষ বা নারী হওয়ার কারণে তার মীরাছের ভাগের পরিমাণ পরিবর্তন হবে না এমন ধরণের ওয়ারিছ হয়ে থাকে, যেমন- মৃতব্যক্তির মাতার সন্তানগণ (বৈপিত্রেয় ভাই-বোনগণ), তাহলে তার জন্য দুইজন বৈপিত্রেয় সন্তানের সমান ভাগ ধার্য করে রাখা হবে। কারণ বৈপিত্রেয় ভাইগণ বোনদের সমান ভাগ পাবে, বেশি পাবে না। গর্ভস্থ সন্তানের সাথে অংশীদার ওয়ারিছদের অবস্থাসমূহ: গর্ভস্থ সন্তানের সাথে অংশীদার ওয়ারিছদের তিনটি অবস্থা: ১. এমন ওয়ারিছগণ, যাদেরকে গর্ভস্থ সন্তান সামান্যতম বঞ্চিত করতে পারবে না, বরং তাকে তার পূর্ণ ভাগ দিয়ে দেওয়া হবে। যেমন- দাদী-নানী। ২. এমন ওয়ারিছগণ, যাদেরকে গর্ভস্থ সন্তান তাদের সম্পূর্ণ ভাগ থেকে বঞ্চিত করবে, তাদেরকে সামান্যতম ভাগও দেওয়া হবে না। যেমন- ভাই ও চাচা। ৩. এমন ওয়ারিছগণ, যাদেরকে গর্ভস্থ সন্তান তাদের আংশিক ভাগ হতে বঞ্চিত করবে, ফলে তাদেরকে তাদের সর্বনিম্ন ভাগ দেওয়া হবে। যেমন- স্ত্রী ও মাতা। উদীহরণ: কোনো ব্যক্তি একজন গর্ভবতী স্ত্রী, একজন দাদী/নানী ও একজন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ২৪ দ্বারা: এখানে

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।