৯১ আর যাদের অবস্থা পুরুষ হওয়া ও নারী হওয়ার মাঝে সংশয়পূর্ণ হয়ে থাকে, তারা হলো: গর্ভের সন্তান ও সম্পূর্ণরূপে হিজড়া । আর এই সংশয়পূর্ণ পরিস্থিতির কারণেই সর্বক্ষেত্রে উত্তরাধিকারী হওয়ার বিধানও পরিবর্তিত হতে থাকে। এখন এই বিষয়ের উপরেই আলোচনা করা হবে। হামল: হামল হলো মায়ের গর্ভস্থ সন্তান। গর্তের সন্তান ওয়ারিছ হওয়ার শর্তসমূহ: গার্ডের সন্তান ওয়ারিছ হবে দুইটি শর্তে: প্রথম শর্ত: গর্ভের সন্তানকে _ যদিও উপস্থিতিটা শুক্রাণুর আকারেও হয় _ তার মায়ের গর্ভে বিদ্যমান থাকতে হবে ওয়ারিছকারী ব্যক্তির মৃত্যুর সময়। দ্বিতীয় শর্ত: উক্ত গর্ভের সন্তানের জন্ম হতে হবে স্থিতিশীলভাবে জীবন্ত অবস্থায়। আর উক্ত সন্তানের স্থিতিশীল জীবন্ত অবস্থা জানা যাবে তার উঁচু আওয়াজ, হাঁচি ও স্তনের দুধ পান করা ও এ জাতীয় কাজের মাধ্যমে। আবু হুরায়রা _ রদিয়াল্লাহু আনহু _ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল - ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম _ কে বলতে শুনেছি: ৩ 70৩ 2424 এ ৩ ১৬৫ 2৫ ১ 595 (সা 56 ৩ ০৯ ৫06 2525 এ “মারিয়াম ও তাঁর পুত্র ব্যতীত যেকোনো আদম সন্তান যখন জন্ম গ্রহণ করে, তখন শয়তান তাকে স্পর্শ করে। অতঃপর শয়তানের স্পর্শে সে উঁচু স্বরে চিৎকার করে ওঠে”। [মুত্তাফারুন আলাইহি]15২ [৪২] ছুহীহ বুখারী, হা/৩৪৩১, ছুহীহ বুখারীর শব্দেই এখানে হাদীছটি উদ্ধৃত করা হয়েছে; ছুহীহ মুসলিম, হা/২৩৬৬।
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।