কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ২. কোনো ব্যক্তি একজন খালা ও ফুঁফুকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে এই ক্ষেত্রে উভয়কে যথাক্রমে মাতা ও পিতার স্থলাভিষিক্ত করা হবে, আর মাসআলা গঠিত হবে ৩ দ্বারা: মাতা পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট সম্পত্তি পিতা পাবে। ৩. কোনো ব্যক্তি একজন পুত্রের কন্যা, পুত্রের কন্যার কন্যা, আপন বোনের কন্যা ও বৈমাত্রেয় বোনের কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে এই ক্ষেত্রে উপরোক্ত সকল ওয়ারিছকে তাদের মাধ্যম আত্মীয়দের স্থলাভিষিক্ত করা হবে, যেনো কোনো ব্যক্তি একজন কন্যা, একজন পুত্রের কন্যা, আপন বোন ও বৈমাত্রেয় বোনকে রেখে মৃত্যুবরণ করল, এখন মাসআলা গঠিত হবে ৬ দ্বারা: কন্যা পাবে অর্ধাংশ, যার পরিমাণ ৩, পুত্রের কন্যা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ১, আপন বোন পাবে অবশিষ্ট ২ ভাগ সম্পত্তি, আর বৈমাত্রেয় বোন কিছুই পাবে না। এরপরে প্রত্যেকের সন্তানকে তাদের পিতার প্রাপ্য অংশ প্রদান করা হবে, অর্থাৎ তারা এই পদ্ধতিতেই নিজেদের মধ্যে এমনভাবে ভাগ করে নিবে, যেনো মনে হয় যে, তাদের সংশ্লিষ্ট মাধ্যম আত্মীয়গণ তাদেরকে রেখে মৃত্যুবরণ করেছেন। এই পদ্ধতিতেই যাউল আরহাম আত্মীয়দের সকল মাসআলার হিসাব সম্পন্ন করা হবে। ১০ _ গর্ভের সন্তানের মীরাছ গর্ভের সন্তানের প্রকৃত অবস্থা নিরূপণ করে ও সাবধানতা অবলম্বন করে উত্তরাধিকার হওয়া: কোনো কোনো ওয়ারিছের অবস্থা সংশয়পূর্ণ হয়ে থাকে তার ওয়ারিছ হিসেবে উপস্থিত থাকা ও অনুপস্থিত থাকার মাঝে অথবা তার পুরুষ হওয়া ও নারী হওয়ার মাঝে। যেসকল ওয়ারিছের অবস্থা ওয়ারিছ হিসেবে উপস্থিত থাকা না থাকার মাঝো সংশয়পূর্ণ হয়ে থাকে, তারা হলো: গর্ভের সন্তান, হারিয়ে যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে যাওয়া ব্যক্তি ও এ জাতীয় অন্যান্য ব্যক্তি।

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।