৮৯ পুত্রের স্থলাভিষিক্ত হবে, বৈপিত্রেয় ভাইদের সন্তানগণ বৈপিত্রেয় ভাইদের স্থলাভিষিক্ত হবে, আর বৈপিত্রেয় বোনদের সন্তানগণ বৈপিত্রেয় বোনের স্থলাভিষিক্ত হবে। ৩. আপন চাচা ও বৈমাত্রেয় চাচাদের কন্যাগণ চাচাদের স্থলাভিষিক্ত হবে। আর আপন ও বৈমাত্রেয় চাচাদের পুত্রদের কন্যাগণ চাচার পুত্রের স্থলাভিষিক্ত হবে। ৪. বৈপিত্রেয় চাচা ও সকল ফুফু পিতার স্থলাভিষিক্ত হবে। ৫. মৃতব্যক্তির মামাগণ, তার খালাগণ, তার নানা ও যেসকল ব্যক্তি সংশ্লিষ্ট নানার মাধ্যমে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে, তারা সকলেই মাতার স্থলাভিষিক্ত হবে। ৬. পিতার মামাগণ, তার খালাগণ, তার নানা ও যেসকল ব্যক্তি সংশ্লিষ্ট নানার মাধ্যমে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে, তারা সকলেই পিতার স্থলাভিষিক্ত হবে। ৭. মাতার মামাগণ, তার খালাগণ, তারা নানা ও যেসকল ব্যক্তি সংশ্লিষ্ট নানার মাধ্যমে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে, তারা সকলেই মাতার স্থলাভিষিক্ত হবে। ৮. প্রত্যেক এমন আত্মীয়, যারা উপরে বর্ণিত বিভিন্ন (৭) শ্রেণির আত্মীয়দের কোনো এক শ্রেণির মাধ্যমে আত্মীয় হয়েছে, এমন আত্মীয় উক্ত মাধ্যম আত্মীয়ের স্থলাভিষিক্ত হবে। যেমন- ফুফুর ফুফু, খালার খালা। উদাহরণসমূহ: ১. কোনো ব্যক্তি একজন কন্যার কন্যা, একজন ভাইয়ের কন্যা ও একজন চাচার কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে এই ক্ষেত্রে এমন ওয়ারিছদেরকে মাধ্যম আত্মীয়দের স্থলাভিষিক্ত করে তাদের অংশের পরিমাণ ধার্য করা হবে যেমন- কোনো ব্যক্তি মৃত্যুবরণ করল একজন কন্যা, একজন ভাই ও একজন চাচাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ২ দ্বারা: কন্যা পাবে অর্ধাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট সম্পত্তি ভাই পাবে আছাবার ভিত্তিতে, আর চাচা কিছুই পাবে না ভাই উপস্থিত থাকার কারণে।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।