৮ আমাদের দেশের কওমী ও আলিয়া দুই ঘরানার সিলেবাসেই এই বিষয়টি অন্তভূক্ত রয়েছে। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম বাংলা ভাষায় এ সম্পর্কিত লেখনী উপহার দিয়ে আসছেন । এর সাথে যুক্ত হলো আরো একটি মূল্যবান লেখনী, যার নাম “কিতাবুল ফারায়েয' । বইটি বিশ্বনন্দিত আলেম মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে আব্দুল্লাহ আত- তুওয়াইজিরী কর্তৃক প্রণীত। এটি আসলে লেখকের পৃথক কোনো পুস্তক নয়; বরং তা তার প্রসিদ্ধ ফিকহ বিষয়ক বিশ্বকোষ “মাওসূআতুল ফিকৃহিল ইসলামী'-এর একটি অধ্যায় । এটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ আনসারী । বইটির প্রথম থেকে শেষ পযন্ত আমার পড়ার সুযোগ হয়েছে। এক-একটি বন্টননীতির উপর প্রচুর পরিমাণ উদাহরণ উল্লেখ করা বইটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য । ভাই অনুবাদক তার অনুবাদকর্মকে সহজ ও বোধগম্য করার যথেষ্ট চেষ্টা করেছেন। সাথে আমার সামান্য প্রচেষ্টাও যুক্ত হয়েছে। সবমিলিয়ে বইটি প্রকাশের উপযুক্ত হয়েছে বলে আমি মনে করি। এরপরও মানুষ হিসেবে আমাদের কাজে ভুলব্রুটি থাকা খুবই স্বাভাবিক । বিজ্ঞ পাঠক অনুগ্রহপূর্বক সেগুলোর ব্যাপারে অবহিত করলে আমরা কৃতজ্ঞ থাকবো এবং পরবর্তী সংস্করণে সংশোধন করবো ইনশাআল্লাহ । বইটিকে আরো সুন্দর করার জন্য সম্মানিত পাঠকগণের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমরা কামনা করি। মহান আল্লাহ সম্মানিত লেখক ও অনুবাদককে উভয় জীবনে উত্তম প্রতিদান দান করুন । মাকতাবাতুস সুন্নাহ (কাটাখালী, রাজশাহী)-এর খাদেম সম্মানিত দীনী ভাই ডা. মোঃ মোশাররফ সাহেবকে আরো বেশি দীনের খিদমত করার তাওফীরু দান করুন এবং এগুলোকে তার পরকালের পাথেয় হিসেবে কবুল করুন । বিনীত আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী ৭ যিলহজ্জ ১৪৪২ হিজরী মোতাবেক ১৮ জুলাই ২০২১ ঈসায়ী
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।