কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ ৫. মৃতব্যক্তির দাদার বৈপিত্রেয় চাচা ও ফুফুগণ, মৃতব্যক্তির দাদার মামা ও খালাগণ, মৃতব্যক্তির দাদীর আপন চাচা ও ফুফুগণ, মামা ও খালাগণ। ৬. উপধুক্ত ব্যক্তিদের সন্তান ও তাদের যেকোনো অধস্তন সন্তান। যাউল আরহাঁম আত্মীয়দের ওয়ারিছ হওয়ার শর্ত: যাউল আরহাম আত্মীয়গণ দুই শর্তে ওয়ারিছ হতে পারবে: ক-স্বামী-্ত্রী ব্যতীত অন্য সকল আছুহাবুল ফুরূয ওয়ারিছ উপস্থিত না থাকা। খ-কোনো আছাবা বা অবশিষ্টাংশ ভোগীগণ উপস্থিত না থাকা। যাউল আরহাম আত্মীয়তার সূত্রসমূহ: যাউল আরহাম আত্মীয়তার সূত্র তিনটি: পুত্রত্ব, পিতৃত্ব, মাতৃত্ব। যাউল আরহাম আত্মীয়দের মীরাছ বণ্টন হবে স্থলাভিষিক্ত করার মাধ্যমে। প্রত্যেক যাউল আরহাম আত্মীয়কে এ ওয়ারিছের স্থলাভিষিক্ত করা হবে, যার মাধ্যমে বা যার সূত্রে সে মৃতব্যক্তির আত্মীয় হয়েছে। এরপরে যাদের মাধ্যমে যাউল আরহাম আত্মীয়গণ আত্মীয় হয়েছে, সেই মাধ্যম আত্মীয়দের নির্ধারিত অংশের ভিত্তিতে সম্পত্তি বণ্টন করা হবে। আর মাধ্যম আত্মীয়ের ভাগে যেই পরিমাণ ধার্য হবে, তা সংশ্লিষ্ট স্থলাভিষিক্ত আত্মীয় গ্রহণ করবে। নিয়নেবর্ণিত পদ্ধতিতে স্থলাভিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে: ১. কন্যার সন্তানগণ কন্যাদের স্থলাভিষিক্ত হবে, পুত্রের কন্যাদের সন্তানগণ পুত্রের কন্যাদের স্থলাভিষিক্ত হবে। ২. আপন বোনদের সন্তানগণ আপন বোনদের স্থলাভিষিক্ত হবে, ভাইদের কন্যা ভাইদের স্থলাভিষিক্ত হবে, ভাইদের পুত্রদের কন্যা ভাইয়ের

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।