৮৭ ২. ভাইদের যেকোনো সন্তান, তারা যতই অধস্তন হোক না কেনো। যেমন: আপন ভাইয়ের কন্যা, বৈমাত্রেয় ভাইয়ের কন্যা, আপন ভাইয়ের অথবা বৈমাত্রেয় ভাইয়ের কন্যার পুত্র, তারা যতই অধস্তন কন্যা হোক না কেনো। ৩. বৈপিত্রেয় ভাইদের সন্তানগণ, তারা যতই অধস্তন সন্তান হোক না কেনো। যেমন: বৈপিত্রেয় ভাইয়ের পুত্র, বৈপিত্রেয় ভাইয়ের কন্যা, বৈপিত্রেয় ভাইয়ের পুত্রের কন্যা, বৈপিত্রেয় ভাইয়ের কন্যার পুত্র ও তাদের অধস্তন যেকোনো সন্তান। চতুর্থ প্রকার: দাদা-দাদী বা নানা-নানীর কোনো অধস্তন সন্তান, যারা আছহাবুল ফুরূষের অন্তর্ভুক্তও নয়, আবার আছাবাও নয়। এমন আত্মীয়গণ ছয় ভাগে বিভক্ত: ১. বৈপিত্রেয় চাচাগণ, সকল প্রকার ফুফু, সকল প্রকার মামা ও খালা। ২. উপরে বর্ণিত আত্মীয়দের সন্তানাদি, তারা যতই অধস্তন সন্তান হোক না কেনো। মৃতব্যক্তির চাচার কন্যাগণ, মৃতব্যক্তির চাচার পুত্র বা তারচেয়েও অধস্তন যেকোনো পুত্রের কন্যাগণ। ৩. মৃতব্যক্তির পিতার বৈপিত্রেয় চাচাগণ!৯, মৃতব্যক্তির পিতার সর্বপ্রকার ফুফু, মামা ও খালাগণ, যারা মৃতব্যক্তির পিতৃকুলের দিক থেকে আত্মীয় হয়েছে। এমনিভাবে মৃতব্যক্তির মাতার আপন চাচা, ফুফু, মামা ও খালাগণ, যারা মৃতব্যক্তির মাতৃকুলের দিক থেকে আত্মীয় হয়েছে। ৪. উপরের লাইনে যাদের তালিকা দেওয়া হলো, তাদের যেকোনো অধস্তন সন্তান। [৪১] এখানে মৃতব্যক্তির এমন চাচার কথা বলা হয়েছে, যেই চাচার পিতা আর মৃতব্যক্তির পিতার দাদা এক ব্যক্তি নয়, তবে মৃতব্যক্তির উক্ত পিতার চাচার মা আর মৃতব্যক্তির বাবার মা এক।
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।