৮৬ ৯ _ যাউল আরহাম-এর উত্তরাধিকার যাউল আরহাঁম: যাউল আরহাম হলো এমন আত্মীয়, যে কোনোভাবে ওয়ারিছ হতে পারে না, না নির্ধারিত অংশের ভিত্তিতে, না আছাবা হিসেবে। যাউল আরহাম এর প্রকারভেদ: যাউল আরহাম চার প্রকারে বিভক্ত: প্রথম প্রকার: মৃতব্যক্তির এ সকল অধস্তন আত্মীয়গণ, যারা তার আত্মীয় হয়েছে কোনো নারীর মাধ্যমে। এমন আত্মীয়গণ দুই প্রকারে বিভক্ত: ক-আপন কন্যার সন্তানগণ খ-পুত্রের কন্যার সন্তানগণ এবং বর্ণিত উভয় দলের সন্তানদের অধস্তন যেকোনো পুরুষ বা নারী সন্তান। যেমন: কন্যার কন্যা, কন্যার পুত্রের কন্যা, পুত্রের কন্যার পুত্র, পুত্রের কন্যার কন্যা ও তাদের অধস্তন যেকোনো (পুরুষ বা নারী) সন্তান। দ্বিতীয় প্রকার: মৃতব্যক্তির এ সকল উধর্বতন পুরুষ আত্মীয়, যারা তার আত্মীয় হয়েছে কোনো নারীর মাধ্যমে, চাই এ সকল আত্মীয় পুরুষ হোক অথবা নারী, তারা দুই প্রকারে বিভক্ত: ১. নানাগণ: যেমন- মৃতব্যক্তির নানা ও নানার পিতা। ২. নানীগণ: যেমন- নানার মাতা ও নানার নানী। তাদেরকে ফারায়েষ শাস্ত্রের পরিভাষায় (ওয়ারিছ হওয়ার) অনুপযুক্ত নানা বলে, চাই তারা যতই উধ্বতন পুরুষ হন না কেনো। অনুরূপভাবে অনুপযুক্ত নানী, চাই তারা যতই উধ্বতন নারী হন না কেনো। তৃতীয় প্রকার: মৃত ব্যক্তির মাতা-পিতার অধস্তন সন্তানগণ। আর তারা হলো ভাই ও বোনগণ। এই তৃতীয় প্রকারের আত্মীয়গণ তিন প্রকারে বিভক্ত: ১. বোনদের যেকোনো সন্তান, তারা যতই অধস্তন হোক না কেনো। যেমন: বোনের পুত্র, বোনের কন্যা, বোনের কন্যার পুত্র, বোনের পুত্রের কন্যা ও তাদের অধস্তন যেকোনো সন্তান।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।