কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৮৫ ওয়ারিছদের প্রাপ্য অংশের যোগফল ৫ দ্বারা নতুনভাবে মাসআলা গঠন করব, যেখানে আপন বোন পাবে ৩ ভাগ নির্দিষ্ট অংশের ভিত্তিতে ও রদ্দের ভিত্তিতে, আর মাতা পাবে ২ ভাগ নির্দিষ্ট অংশের ভিত্তিতে ও রদ্দের ভিত্তিতে। উপরের চিত্রে লেখক এই মাসআলাটিই উল্লেখ করেছেন। এই চিত্রে লেখক যেই মাসআলার উদাহরণ দিয়েছেন, তা হলো: ৭৮ ৭ ১) (৯ রি রর ? মাতা ১ ৪ 12. বা মু ত1 বৈপিত্রেয় ভাই ১ ৪ বা... টু তা ১ ৪ 77. মু তা কোনো ব্যক্তি একজন মাতা ও বৈপিত্রেয় তিনভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে এই ক্ষেত্রে মাসআলা গঠিত হবে ৬ দ্বারা, এই মাসআলায় মাতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ১, আর বৈপিত্রেয় তিন ভাই পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২। এখন মাসআলা যেহেতু রদ্দের মাসআলা, তাই আমরা ওয়ারিছদের সম্পত্তির সম্মিলিত ভাগের যোগফল ৩ দ্বারা নতুনভাবে মাসআলা গঠন করলাম, যেখানে মাতা পাবে একভাগ, আর বৈপিত্রেয় তিন ভাই পাবে ২ ভাগ। কিন্ত তিন ভাইয়ের মধ্যে দুই ভাগ সম্পত্তি সমানভাগে বিভাজিত হয় না, তাই আমরা এখন এই মাসআলার তাছুহীহ করব। তাছুহীহ এর নিয়মানুযায়ী আমরা দেখব, যেই ওয়ারিছদের সম্পত্তি তাদের মধ্যে সমানভাগে বিভাজিত হয় না, তাদের সম্পত্তির ভাগ ২ আর তাদের সংখ্যা ৩ এর মধ্যে কী সম্পর্ক। আমরা দেখলাম, এখানে উভয়টির মধ্যে মুবায়ানাহ এর সম্পর্ক। তাই সরাসরি তাদের সংখ্যা ৩ দ্বারা -যা এখন ওয়ারিছদের নির্ধারিত অংশের আধ্শিক ভাগ - মাসআলা ৩ কে গুণ করলাম, নিীত গুণফল ৯ হলো তাছুহীহকৃত তথা সংশোধিত মাসআলা। এখন আমরা মাতার ভাগ নির্ণয় করব মাতার প্রাপ্য অংশ ১ দ্বারা ওয়ারিছদের আংশিক ভাগ ৩ কে গুণ করে, নিণীত গুণফল ৩ হলো মাতার ভাগ। আর বৈপিত্রেয় তিন ভাইয়ের প্রাপ্য অংশ ২ দ্বারা ওয়ারিছদের আংশিক ভাগ ৩ কে গুণ করলে নিপীত গুণফল ৬ হবে বৈপিত্রেয় ভাইদের ভাগ, যা তাদের মধ্যে সমানভাগে বিভাজিত হয়।

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।