৮৪ ৮ হলো সমন্বয়কারী মাসআলা ৪০1, এর পরে প্রত্যেক ওয়ারিছের প্রাপ্য অংশ পূর্বে বর্ণিত নিয়মানুযায়ী প্রত্যেককে প্রদান করা হবে। দ্বিতীয় অবস্থা: যখন স্বামী অথবা স্ত্রী উভয়ের কেউ রন্দের ওয়ারিছদের সঙ্গে উপস্থিত না থাকবে। এই ক্ষেত্রে রদ্দের ওয়ারিছদের তিনটি অবস্থা: ১. যখন রদ্দের উপযুক্ত ওয়ারিছ হবে মাত্র একজন ব্যক্তি, তখন তাকে সমস্ত সম্পত্তি নির্ধারিত অংশের ভিত্তিতে ও রদ্দের ভিত্তিতে দিয়ে দিতে হবে, কোনো মাসআলা গঠন করা ছাড়াই। ২. যখন রদ্দের সকল ওয়ারিছ একই শ্রেণির হয়, তখন তাদের মাসআলা গঠিত হবে তাদের সংখ্যা দ্বারা, যেমনটি আছাবাদের ক্ষেত্রে হয়ে থাকে। উদাহরণ হলো: দুই কন্যা, অথবা পুত্রের পাঁচ কন্যা, অথবা আপন চার বোন, তাহলে মাসআলা গঠিত হবে তাদের সংখ্যা দ্বারা, যেমনটি আছাবাদের ক্ষেত্রে করা হয়ে থাকে। ৩. যখন রদ্দের ওয়ারিছগণ একাধিক শ্রেণির হয়, যেমন- দাদী-নানীগণ যখন বোনদের সাথে ওয়ারিছ হবে এবং এ জাতীয় আরো যত উদাহরণ আছে। এই ক্ষেত্রে তাদের মাসআলা গঠিত হবে ৬ দ্বারা, আর তাদের নির্ধারিত অংশগুলো নির্ণয় করা হবে এমনভাবে, যেনো তাদের মাসআলায় কোনো রদ্দ নেই। এরপরে তাদের প্রাপ্য অংশগুলোকে যোগ করা হবে, নির্ণীত যোগফল দ্বারা “আওলের ন্যায় রন্দের মাসআলা গঠন করা হবে, আর যদি তাচুহীহের প্রয়োজন দেখা দেয়, তাহলে তাছুহীহ করতে হবে। এর উদাহরণ হলো: ০ 4 ..১ 1099১8০০০৭০. 88০ ৩৮ আপন বোন 1১১9 ১৪... * ... * - গ মাতা কোনো ব্যক্তি একজন আপন বোন ও একজন মাতাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ৬ দ্বারা, মাতা পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২, আর অর্ধেক পাবে আপন বোন, যার পরিমাণ ৩। এখন আমরা রদ্দের [৪০] অর্থাৎ এমন মাসআলা, যেই মাসআলা থেকে স্বামী, বা স্ত্রীসহ সকল ওয়ারিছের সম্পত্তি তাদের প্রাপ্য অংশের আনুপাতিকহারে সমানভাবে বন্টন করা যায়।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।