৮৩ ১. প্রথম চিত্রে স্বামী-স্ত্রীর মাসআলা ৪ দ্বারা গঠিত হয়েছে: স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট তিনভাগ হলো রদ্দের ওয়ারিছদের জন্য। এখন নতুনভাবে রন্দের মাসআলা গঠিত হবে ৬ দ্বারা: কন্যা পাবে অর্ধেক, যার পরিমাণ ৩, আর পুত্রের কন্যা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ১, উভয়ের ভাগের সম্মিলিত পরিমাণ হলো ৪, তাই ৬ কে পরিবর্তন করে ৪ এ রূপান্তর করা হবে। এখন স্বামী-স্ত্রীর মাসআলার অবশিষ্ট ভাগ ৩ রদ্দের মাসআলা ৪ এর মধ্যে সমানভাগে বিভাজিত হয় না, তাই আমরা স্বামী- স্ত্রীর মাসআলা ৪ দ্বারা রদ্দের মাসআলা ৪ কে গুণ করলাম, গুণফল ১৬ হলো সমন্বয়কারী মাসআলা। ঠা] 2651 ২. দ্বিতীয় চিত্রে স্বামী-স্ত্রীর মাসআলা গঠিত হয়েছে ৪ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট তিনভাগ রদ্দের ওয়ারিছদের জন্য, রদ্দের আসল মাসআলা গঠিত হবে ৬ দ্বারা, দুইজন দাদী-নানী পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ ১, আর বৈপিত্রেয় দুই ভাই পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ ২, এখন রদ্দের মূল মাসআলা ৬ কে পরিবর্তন করে ৩ এ রূপান্তরিত করা হবে। আর যেহেতু স্বামী-স্ত্রীর মাসআলার ৩ ভাগ অবশিষ্ট সম্পত্তি রদ্দের মাসআলা ৬ দ্বারা সমানভাগে বিভাজিত হয় না (বরং আরো কিছু ভাগ অবশিষ্ট থেকে যায়), বরং ৩ এর সাথে ৬ এর মুওয়াফাক্কাহ এর সম্পর্ক, তাই আমরা ৬ এর উৎপাদক ২ দারা স্বামী-স্ত্রীর পূর্ণ মাসআলা ৪ কে গুণ করব। গুণফল
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।