৮১ আর যদি রদ্দের উপযুক্ত ওয়ারিছগণ একাধিক শ্রেণির হয়। যেমন- কন্যা, বোন ও স্ত্রীগণ একত্রে রন্দের ওয়ারিছ হয়, তাহলে কার্ষপ্রণালী নিম্নবর্ণিত পদ্ধতি অনুসারে হবে: ১. স্বামী বা স্ত্রীর যেকোনো একজনের নির্ধারিত অংশের পূর্ণ সংখ্যা দ্বারা মাসআলা গঠন করে স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দেওয়া হবে, আর অবশিষ্ট অংশ রদ্দের উপযুক্ত ওয়ারিছদের জন্য। আর যদি মাসআলার তাছুহীহ বা সংশোধনের প্রয়োজন দেখা দেয়, তাহলে মাসআলা সংশোধন করতে হবে। ২. ছয় দ্বারা মূল মাসআলা গঠন করতে হবে রদ্দের উপযুক্ত ওয়ারিছদের জন্য যেমনটি ইতোপূর্বে অতিবাহিত হয়েছে, আর মাসআলা সংশোধনের প্রয়োজন দেখা দিলে সংশোধন করতে হবে। ৩. রদ্দের মাসআলার মধ্যে আর স্বামী বা স্ত্রীর অংশের (পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত) মাসআলায় - স্বামী বা স্ত্রীর নির্ধারিত অংশ বন্টনের পরে _ অবশিষ্ট সম্পত্তির মধ্যে লক্ষ্য করে দেখতে হবে, যদি অবশিষ্ট সম্পত্তি রদ্দের মাসআলার মধ্যে সমানভাগে বিভক্ত করা যায়, তাহলে স্বামী বাস্ত্রীর নির্ধারিত অংশের মাসআলায় অবশিষ্ট সম্পত্তি দ্বারাই রদ্দের মাসআলা গঠন করা ছহীহ হবে।৩৯] এর উদাহরণ হলো: কেউ একজন স্ত্রী, একজন মাতা ও বৈপিত্রেয় দুই ভাইকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ৪ দ্বারা: স্ত্রী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ১, অবশিষ্ট ৩ ভাগ পাবে মাতা ও বৈপিত্রেয় দুই ভাই। আর রদ্দের মূল মাসআলা গঠিত হবে ৬ দ্বারা: মাতা পাবে এক ষষ্ঠাংশ, যার পরিমাণ এক, আর বৈপিত্রেয় দুই ভাই পাবে এক তৃতীয়াংশ, যার পরিমাণ দুই, স্বামী বা স্ত্রীর অংশ দ্বারা গঠিত মাসআলার অবশিষ্ট সম্পত্তি রদ্দের উপযুক্ত ওয়ারিছদের মাসআলার মধ্যে সমানভাগে বিভক্ত হয়ে যাবে, এর পরে রদ্দের [৩৯] আর যদি অবশিষ্ট সম্পত্তি রদ্দের মাসআলার মধ্যে সমানভাগে বিভক্ত করা না যায়, তাহলে স্বামী বা স্ত্রীর অংশ দ্বারা গঠিত মাসআলার অবশিষ্ট সম্পত্তি দ্বারা রদ্দের মাসআলা গঠন করা ছুহীহ হবে না।
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।