কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৮০ কোনো মহিলা স্বামী ও একজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গঠিত হবে ৪ দ্বারা: স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট ৩ ভাগ সম্পত্তি কন্যা পাবে নির্ধারিত অংশের ভিত্তিতে ও রদ্দের ভিত্তিতে। আর যদি অবশিষ্ট সম্পত্তি রদ্দের ভিত্তিতে পাওয়ার উপযুক্ত অংশীদারগণ একাধিক হয় এবং তারা একই শ্রেণির হয়, তাহলে স্বামী বা স্ত্রীর সম্পত্তি বণ্টনের পরে অবশিষ্ট সম্পত্তি রদ্দের উপযুক্ত অংশীদারদের মধ্যে তাদের মাথাপিছু হারে বন্টন করা হবে, যেমনটি করা হয়ে থাকে আছাবাদের ক্ষেত্রে। এর উদাহরণ হলো: কেউ মারা গেলো একজন স্ত্রী ও সাতজন কন্যা রেখে, তাহলে এই ক্ষেত্রে মাসআলা গঠিত হবে ৮ দ্বারা: স্ত্রী পাবে এক অষ্টমাংশ, যার পরিমাণ ১, আর অবশিষ্ট সম্পত্তি তথা ৭ ভাগ পাবে সাতজন কন্যা তাদের মাথাপিছু হারে। আর যদি অবশিষ্ট সম্পত্তি রন্দের উপযুক্ত অংশীদারদের মধ্যে সমানভাগে বিভাজিত না হয়, তাহলে তাদের মাথাপিছু সংখ্যা দ্বারা আমরা মূল মাসআলাকে গুণ করব, যদি মূল মাসআলা আর মাথাপিছু সংখ্যার মধ্যে মুবায়ানাহ এর সম্পর্ক থাকে, অথবা মাথাপিছু সংখ্যার উৎপাদক দ্বারা মূল মাসআলাকে গুণ করব, যদি উভয়টির মধ্যে মুওয়াফাক্কাহ এর সম্পর্ক বিদ্যমান থাকে। আর নির্ণীত গুণফলই হলো সংশোধিত মাসআলা। উদাহরণ: কোনো মহিলা স্বামী ও পাটজন কন্যাকে রেখে মৃত্যুবরণ করল, তাহলে মাসআলা গণিত হবে ৪ দ্বারা: স্বামী পাবে এক চতুর্থাংশ, যার পরিমাণ ১। আর অবশিষ্ট সম্পত্তি ৩ পাঁচ কন্যার মধ্যে সমানভাগে বিভাজিত হয় না। আর তাদের সংখ্যা ৫ ও মূল মাসআলা ৪ এর মধ্যে মুবায়ানাহ এর সম্পর্ক আছে, তাই আমরা ৫ দ্বারা মূল মাসআলাকে গুণ করলাম। এখন নিণীত গুণফল ২০ হলো সংশোধিত মাসআলা। স্বামী পাবে ১৯*৫_ ৫। আর কন্যাগণ পাবে অবশিষ্ট ৩৫ - ১৫ ভাগ। প্রত্যেক কন্যা পাবে ৩ ভাগ করে।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।