কিতাবুল ফারায়েজ, Kitabul Farayej, Sunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

৭৯ যে ওয়ারিছদেরকে অবশিষ্ট সম্পত্তি ফেরত দেওয়া হবে: যে সকল নির্ধারিত অংশের ওয়ারিছদের মাঝে পুনর্বার সম্পদ ব্টিত হবে, তারা ৮ প্রকার ওয়ারিছ: কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রেয় বোন, মা, দাদী বা নানী, বৈপিত্রেয় ভাই ও বৈপিত্রেয় বোন। এক মাসআলায় কখনো তিনশ্রেণির অধিক সংখ্যক রদ্দের সম্পত্তির অংশীদার জড়ো হতে পারে না। ছিনফ বা শ্রেণি হলো: এ সকল ওয়ারিছ, যারা একটি নির্দিষ্ট ভাগের অংশীদার হ্য়। আহলুর রাদ্দ বা রদ্দের সম্পত্তির অংশীদারদের নির্ধারিত অংশের পরিমাণ চারটি: এক ষষ্ঠাংশ, এক তৃতীয়াংশ, অর্ধাংশ ও দুই তৃতীয়াংশ। রদ্দের সম্পত্তির অংশীদারদের সকল ওয়ারিছীস্বত্রের নির্ধারিত অংশ পূর্ণ সংখ্যা ৬ থেকে নির্ধারিত হবে। রন্দের মাসআলাসমূহের কার্য প্রণালী: হয়তবা রন্দের অংশীদারদের সাথে স্বামী-স্ত্রীর উভয়ের কোনো একজন থাকবে... অথবা তাদের সাথে স্বামী-স্ত্রী উভয়ের কেউই থাকবে না। প্রথম অবস্থা: যখন রদ্দের অংশীদারদের সাথে স্বামী অথবা স্ত্রী থাকবে, তখন উপস্থিত স্বামী বা স্ত্রীকে তার নির্ধারিত অংশ যেমন- অর্ধাংশ, অথবা এক চতুর্থাংশ, অথবা এক অষ্টমাংশ এর পূর্ণ সংখ্যা থেকে ভাগ দেওয়া হবে, আর স্বামী-স্ত্রীর কোনো একজনের নির্ধারিত অংশ প্রদান করার পরে অবশিষ্ট সম্পত্তির পরিমাণ হবে এক, অথবা তিন, অথবা সাত, যেই ভাগগুলো নির্ধারিত অংশের অংশীদার ওয়ারিছদেরকে ফিরিয়ে দেওয়া হবে। যদি রদ্দের উপযুক্ত মাত্র একজন ওয়ারিছ থাকে, তাহলে সেই একজন ওয়ারিছই অবশিষ্ট সম্পত্তি নির্ধারিত অংশের ভিত্তিতে ও রদ্দের ভিত্তিতে গ্রহণ করবে। এর উদাহরণ হলো:

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।